এক্সপ্লোর

Train Fire : ফের ট্রেনে আতঙ্ক ! পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে আগুন, হুড়োহুড়ি

Train Fire : কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের জন্য বিপত্তি, দাবি ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railways) সূত্রে। 

ভদ্রক : পুরী-বিহারের জয়নগর এক্সপ্রেসে (Puri-Bihar Joynagar Express) আগুন আতঙ্ক । ভদ্রকে পৌঁছনোর পরেই কামরা নীচ থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক। হুড়োহুড়ি করে কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোচের নিচে ব্রেক বাইন্ডিংয়ের জন্য বিপত্তি, দাবি ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railways) সূত্রে। 

মাসখানেক আগেই পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন লেগেছিল। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন, জানায় ইস্ট কোস্ট রেলওয়ে। ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন  দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গত বছরের নভেম্বরে অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছিল। কলকাতা আসার পথে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের বগিতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের কুপ্পাম স্টেশনে থামানো হয়েছিল ট্রেনটিকে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস-৯ এসি বগিতে আগুন লেগেছিল সেবার। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ট্রেনের বাইরে বেরিয়ে এসেছিলেন যাত্রীরা। হতাহতের কোনও ঘটনা সৌভাগ্যবশত সেবারও ঘটেনি।                 

গত মাসেই ওড়িশার বালেশ্বরে মালগাড়িতে আগুন। রূপসা স্টেশনে স্টেশনারি সামগ্রী বোঝাই একটি ওয়াগনে আগুন লাগে। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। স্থানীয় কয়েকজন লক্ষ্য করেন যে একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে বালেশ্বর থেকে দমকলকর্মীরা রূপসা স্টেশনে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। শুক্রবার রাতে বালুগাঁও রেলস্টেশনে কয়লা বোঝাই একটি পণ্যবাহী ট্রেনে  এরকম আগুন লেগে যায়।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ৫ জুন মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।  তবে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । রেলওয়ে কারখানার ভেতরে ট্রেন থেকে মালপত্র নামানোর সময় এই  ঘটনা ঘটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয় , রেলের আধিকারিকরা এই ঘটনার খবর পেয়েই পৌঁছে যান ঘটনাস্থলে।  পরিস্থিতি তদারকি করেন তাঁরা। প্রতিবেদনে উল্লেখ, জবলপুর জেলার শাহপুরা ভিটোনি এলাকায় ভারত পেট্রোলিয়াম ডিপোর কাছে ঘটনাটি ঘটে। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআইকে রেলওয়ের এক সিনিয়র আধিকারিক জানান, এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।  

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, নজিরবিহীন ভাবে এসডিও-বিডিও সাসপেন্ডের সুপারিশ

 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget