এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যালয়ে তেরঙ্গা পতাকা, দুবছরের জন্য অস্থায়ী সদস্য হল ভারত 

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২১ সালের আগস্টে সভাপতিত্বের দায়িত্ব নেবে ভারত। আবার ২০২২ সালে এক মাসের জন্য দায়িত্ব নেবে ভারত। প্রত্যেক দেশকে এই সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়।

নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে ভারতের গর্বে বুক ফুলে ওঠার মতো ব্যাপার নিঃসন্দেহে। তেরঙ্গা পতাকার ঔজ্জ্বল্য বাড়ল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আগামী দুবছরের জন্য অস্থায়ী সদস্য হল ভারত। অস্থায়ী সদস্য হিসাবে সোমবার রাষ্ট্রপুঞ্জের  নিরাপত্তা পরিষদের মেয়াদ শুরু হল। আর এই উপলক্ষে রাষ্ট্রপুঞ্জের  নিরাপত্তা পরিষদের কার্যালয়ে ভারতের পতাকা উত্তোলন করা হল। এদিন রাষ্ট্রপুঞ্জের ভারতের প্রতিনিধি এস তিরুমূর্তি পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠান নিয়ে বর্ণনা করেন তিনি।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২১ সালের আগস্টে সভাপতিত্বের দায়িত্ব নেবে ভারত। আবার ২০২২ সালে এক মাসের জন্য দায়িত্ব নেবে ভারত। প্রত্যেক দেশকে এই সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়। নামের আদ্যাক্ষরের ভিত্তিতে এক মাসের জন্য এই দায়িত্ব পায় দেশগুলি। স্পষ্টতই, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই পতাকা উত্তোলন দেশের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়।
নিরাপত্তা পরিষদে পতাকা উত্তোলনের এই রীতি শুরু হয় ২০১৮ সালে। কাজাখস্তানের পতাকা প্রথম উত্তোলন করা হয়। পুরনো নির্বাচিত সদস্যকে দিয়ে নতুন নির্বাচিত সদস্য দেশের পতাকা উত্তোলন করানো হয়। এর মাধ্যমে বোঝানো হয়, পুরনো সদস্য নতুন সদস্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একইসঙ্গে এই রীতির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কাজাখস্তানের রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি কাইরাত উমারভো একথা জানান ২০১৯ সালের অনুষ্ঠানে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যকে নিয়ে এই অনুষ্ঠান হয়। কাইরাত উমারভো বলেন এই অনুষ্ঠান আসলে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক রীতি।

সেরা শিরোনাম

West Bengal News Live: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
Cockroach Janata Party: নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
Arunachal Pradesh: অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প, কাটা পড়তে পারে ২৩ লক্ষের বেশি গাছ, পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষা
অরুণাচলে জলবিদ্যুৎ প্রকল্প, কাটা পড়তে পারে ২৩ লক্ষের বেশি গাছ, পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষা

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget