এক্সপ্লোর

Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?

Tiranga Rally In Gulmarg: বিখ্যাত স্কি রিসোর্টে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন। কেন এই সিদ্ধান্ত ? ১৫ আগস্ট-এর আগে কেন এই উদ্যোগ ?

জম্মু-কাশ্মীর: ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস নিয়ে দেশ থেকে রাজ্য, সব জায়গায় রীতিমতো সাজ সাজ রব। এদিকে বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের ঠিক আগে কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গের বিখ্যাত স্কি রিসোর্টে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানকার  কর্মকর্তারা দেশাত্মবোধক এক অভিনব অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন।

অভিনব অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো ‘হর ঘর তিরঙ্গা অভিযান'নিয়ে তিরঙ্গা পনি র‍্যালি'-র আয়োজন করা হয়। যা গুলমার্গ থেকে 'ফার্স্ট ফেজ' এলাকা পর্যন্ত এটি করা হয়। যেখানে টাট্টু ঘোড়ার মালিক, হোটেল মালিক, স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং অন্যান্য সাধারণ মানুষরাও এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। প্রায় ১০০টি ঘোড়া ও পনি অংশ নেয় এবং প্রতিটির সঙ্গে ছিল জাতীয় পতাকা। 

আরও পড়ুন - ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?

এই র‍্যালিতে সেখানকার ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারাও অংশ নেন। যা ১৫ই আগস্টের প্রাক্কালে এটিকে এক বিশেষ আকর্ষণে পরিণত করে। মেঘে ঢাকা পর্বতশৃঙ্গের মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪,০০০ ফুট উচ্চতায় আয়োজিত এই ত্রিবর্ণরঞ্জিত পতাকার র‍্যালিতে অংশগ্রহণ কাশ্মীর উপত্যকায় ছুটি কাটাতে আসা পর্যটকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

সেখানকার কর্মকর্তারা জানান, এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে স্বাধীনতা দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য। বারামুল্লার ডেপুটি কমিশনার এস.এফ. হামিদ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বারামুল্লার এসএসপি গুরিন্দরপাল সিং এবং গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটির সিইও তারিক হোসেনের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ও গুলমার্গের আফারওয়াত পর্বত ভ্রমণে আসা পর্যটকরাও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূর্ণ মর্যাদার সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ডেপুটি কমিশনার আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন।

গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলনের সময় অংশগ্রহণকারীরা পতাকাটি হাতে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া এই আয়োজনে ছিল ওই অঞ্চলের প্রথম ‘তিরঙ্গা পনি র‍্যালি’, যেখানে প্রায় ১০০টি ঘোড়া জাতীয় পতাকা বহন করে এই অনুষ্ঠানে অংশ নেয়।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Advertisement

ভিডিও

Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget