এক্সপ্লোর

PM Modi Donald Trump Talks : ৪০ মিনিটের কথায় আটকে যুদ্ধ ! ট্রাম্পের সঙ্গে ফোনের পর মোদি বললেন... 

Trump Modi Talks : মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) কল করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেই সেই বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। কী কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ?  

Trump Modi Talks : পশ্চিম এশিয়ায় থামছে না যুদ্ধ পরিস্থিতি (US Iran War)। ইরান-আমেরিকা শান্তি আলোচনায় (Iran US Peace Talks) বেরোয়নি কোনও ফল। পাকিস্তানের মধ্যস্থতায় লাভ হয়নি, উল্টে দ্বিতীয় দফায় পাকিস্তানে শান্তি আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) কল করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেই সেই বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। কী কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ?   

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে যা বলেছেন মোদি
সোশ্য়াল মিডিয়ায় মোদি বলেছেন, '' আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল পেয়েছি। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। সকল ক্ষেত্রে আমাদের ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’কে আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি। ''

আমেরিকার তরফে এসেছে কী বার্তা 

নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্টের এই ফোনালাপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওযাশিংটন। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। “আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতসহ বেশ কিছু বড় মাপের চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা রয়েছে।”

মোদি নিয়ে ট্রাম্পের মন্তব্য
 গর জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট বলছে, ট্রাম্প মোদিকে বলেছেন,"আপনার জানা উচিত, আমরা সবাই আপনাকে ভালোবাসি।" এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি ও ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে ফোনে কথা বলেছিলেন। এরপর গত ২৪ মার্চ ফের দুই রাষ্ট্রনেতার কথা হয়। সেই সময় তাঁরা ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে আজ প্রায় ৪০ মিনিট ধরে কথা হয় মোদি-ট্রাম্পের।

 এই কল ঘিরে এত উত্তাপ কেন
কোনওভাবেই শান্তি চুক্তিতে সহমত হচ্ছে না আমেরিকা-ইরান। হরমুজ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌসেনা পাঠাতেই আরও উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। সেই সময়ে ট্রাম্পের এই ফোন বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত তেমনই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। এই সময়, দুই দেশই মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর ওপর নজর রাখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget