এক্সপ্লোর

Viral News: ঘিরে রাখতেন স্বল্পবসনারা, ছিল যৌন নিগ্রহ, চরবৃত্তির অভিযোগ, স্বঘোষিত ধর্মগুরুর ৮,৬৫৮ বছরের জেল

Adnan Oktar: ইস্তানবুল আদালতে দোষী সাব্যস্ত হন স্বঘোষিত ইসলামি ধর্মগুরু আদনান ওকতার। বুধবার তাঁকে সাজা শোনায় আদালত।

ইস্তানবুল: নিজের পরিচয় দিতেন ধর্মগুরু হিসেবে। স্বল্পবসনা নারীদের নিয়ে টেলিভিশনে জীবনের পাঠও দিতে দেখা যেত। তুরস্কের সেই স্বঘোষিত ইসলামি (Muslim Preacher) ধর্মগুরুই এ বার বিরল সাজা পেলেন। জালিয়াতি, চরবৃত্তি, যৌন নিগ্রহ, শিশুদের উপর লালসা মেটানোর দায়ে তাঁকে সাড়ে ৮ হাজার বছরেরও বেশি সময়ের কারাবাস শোনাল সে দেশের আদালত (Istanbul)। 

ইস্তানবুল আদালতে বিরল সাজা পেলেন আদনান ও তাঁর সহযোগীরা

ইস্তানবুল আদালতে দোষী সাব্যস্ত হন স্বঘোষিত ইসলামি ধর্মগুরু আদনান ওকতার (Adnan Oktar)। বুধবার তাঁকে সাজা শোনায় আদালত। তাতে মোট ৮ হাজার ৬৫৮ বছরের কারাবাস দেওয়া হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহ, শিশুদের যৌন নিগ্রহ, জালিয়াতি, রাজনৈতিক এবং সামরিক চরবৃত্তির অভিযোগও ছিল। সব মিলিয়ে বিরল সাজা শুনিয়েছে ইস্তানবুল আদালত। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্বল্পবসনা নারীদের দ্বারা পরিবৃত হয়ে চেলিভিশনের পর্দায় আবির্ভূত হতেন আদনান। ওই সমস্ত মেয়েদের তিনি আদর করে 'বিড়ালছানা' বলে ডাকতেন। চড়া মেকআপে সেজে তাঁকে ঘিরে ধরে থাকতেন ওই মেয়েরা। তাঁদের মধ্যমণি হয়ে বসে টেলিভিশনের পর্দায় সৃষ্টিতত্ত্ব, রক্ষণশীল মূল্যবোধ নিয়ে লম্বা-চওড়া বক্তৃতা করতেন আদনান।

আরও পড়ুন: Twitter: কর্মীদের একের পর হুঁশিয়ারি ইলন মাস্কের, ছাঁটাইয়ের জন্য ট্যুইটে চাইলেন ক্ষমাও

এর আগে, গত বছরই ৬৬ বছর বয়সি আদনানকে ১ হাজার ৭৫ বছরের সাজা শোনা সে দেশের নিম্ন আদালত। কিন্তু অপরাধের গুরুত্ব অনুধাবন করে আদনানের বিরুদ্ধে থাকা মামলা পৌঁছয় উচ্চ আদালতে। মামলার পুনর্বিচার শুরু হয়। তাতে নিম্ন আদালতের রায় পাল্টে দেয় উচ্চ আদালত। ১ হাজার ৭৫ বছরের পরিবর্তে ৮ হাজার ৬৫৮ বছর কারাবাসের সাজা শোনানো হয়।

যৌন নিগ্রহ, জালিয়াতি, চরবৃত্তি ছাড়াও ইচ্ছের বিরুদ্ধে স্বাধীনতা হরণের ধারা প্রয়োগ করা হয় আদনানের উপর। আদনানের পাশাপাশি আরও ১০ জন সন্দেহভাজনও দোষী সাব্যস্ত হয়েছে আদালতে। তাঁদের প্রত্যেকেও ৮ হাজার ৬৫৮ বছর কারাবাসের সাজা শোনানো হয়েছে। এমন বিরল সাজায় শোরগোল পড়ে গিয়েছে দেশে এবং দেশের বাইরেও।

আগে ১০০০ বছরের সাজা হয়, পুনর্বিবেচনায় তা আরও বাড়ল

আদনানের সমালোচকরা যদিও তাঁকে ধর্মগুরু মনেই করেন না। তাঁদের মতে, আদনানকে আদতে 'কাল্ট' নেতা হয়ে গিয়েছেন। কুকর্মের জন্যই কিছু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। টেলিভিশনের পর্দায় তাঁর কুরুচিকর অনুষ্ঠানও তাই গিলতে শুরু করেন অনেকে। আদনানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন তুরস্কের ধর্মীয় নেতা-ব্যক্তিরা। অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালে ইস্তানবুল পুলিশ আদনানকে হেফাজতে নেয়। তাঁর সংগঠন এবং অনুগামীদেরও ধর-পাকড় করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget