এক্সপ্লোর

Israel Palestine War: ‘সন্ত্রাসবাদী নয়, হামাস স্বাধীনতাকামী’, ইজরায়েল সফর বাতিল করলেন এর্দোয়ান

Israel Palestine Conflict: বুধবার দেশের পার্লামেন্টে দলীয় সদস্যদের সামনে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে মুখ খোলেন এর্দোয়ান।

নয়াদিল্লি: নয় নয় করে দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ এখনও চলছে। বরং যত সময় যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। আমেরিকা, ব্রিটেনের মতো দেশ যেখানে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছে, সেখানে হামাসকে ‘স্বাধীনতাকামী সংসঠন’ বলে উল্লেখ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ এর্দোয়ান। (Israel Palestine War)

বুধবার দেশের পার্লামেন্টে দলীয় সদস্যদের সামনে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে মুখ খোলেন এর্দোয়ান। সেখানে তিনি জানান, তুরস্কের সঙ্গে বন্ধুত্বের নামে সুযোগ নিয়েছে ইজরায়েল। দুই দেশের সম্পর্ক যে ভাবে এগোবে ভাবা হয়েছিল, সেই সম্ভাবনা আর নেই। ইজরায়েলের তীব্র সমালোচনা করেন তিনি। (Israel Palestine Conflict) বাইরে থেকে অন্যরা ঢুকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলেও দাবি করেন এর্দোয়ান।

হামাস প্রসঙ্গে এর্দোয়ানের বক্তব্য, “ইজরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতেই পারে। সেই পথে হাঁটতে পারে পশ্চিমি দেশগুলিও। পশ্চিমি দেশগুলির থেকে হয়ত ওদের কাছ থেকে কিছু পাওয়ার আছে, আমাদের নেই। হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়, ওরা মুজাহিদিন, নিজেদের ভূমিরক্ষায় প্রাণ লড়িয়ে দিচ্ছে।”

আরও পড়ুন: Israel Palestine War: এমনি এমনি হামলা চালায়নি হামাস, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের, তাঁর পদত্যাগ চাইল ইজরায়েল

এর আগে ইজরায়েল সফরে যাওয়ার কথা থাকলেও, সেই সফর বাতিল করেছেন এর্দোয়ান। তিনি বলেন, “এই অমানবিক যুদ্ধের জন্য সফর বাতিল করছি। একটি প্রকল্প নিয়ে কথা ছিল। কিন্তু বাতিল করে দিয়েছি। আর যাব না।”

এর্দোয়ানের সঙ্গে এ ব্যাপারে একমত তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, “মানবজাতির বিরুদ্ধে অপরাধ ঘটিয়ে চলেছে ইজরায়েল। প্যালেস্তিনীয় ভাই, শিশু, রোগী, বয়স্ক কাউকে বাদ দিচ্ছে না। স্কুল, হাসপাতাল, মসজিদেও হামলা করা হচ্ছে। মানবজাতির বিরুদ্ধে অপরাধ ঘটাচ্ছে ইজরায়েল।”

বুধবার ইজরায়েল বনাম প্যালেস্তাইন যুদ্ধ ১৯তম দিনে পা রেখেছে। ইজরায়েলি আক্রমণে সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫ হাজার ৭৯১ জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।  এর মধ্যে মঙ্গলবারই শুধুমাত্র ৭০৪ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ১৬ হাজার ২৯৭। আবার হামাসের হামলায় ১ হাজার ৫০০ ইজরায়েলি নাগরিক মারা গিয়েছেন বলে দাবি উঠছে।  এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। গাজায় ইজরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস। তাতে তাঁর পদত্যাগ দাবি করেছে ইজরায়েল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget