এক্সপ্লোর

কেরলে আরব দুনিয়া থেকে ফেরা ২জন করোনাভাইরাস পজিটিভ, মোট সংক্রমিত ৫০৫

এখনও পর্যন্ত কেরল কোভিড-১৯ সংক্রমণের রাশ ধরে রাখায় সফল বলে জানিয়েও মুখ্যমন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে ফেরা ভারতীয়দের মাধ্যমে সম্ভাব্য তৃতীয় দফার সংক্রমণ মোকাবিলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে রাজ্যকে।

তিরুঅনন্তপুরম: কেরলে ফের দুজনের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর এল। দুজনেই বিদেশ ফেরত ভারতীয় নাগরিক। উপসাগরীয় দেশ থেকে এসেছেন। টেস্টে তাঁরা পজিটিভ ধরা পড়েছেন। লকডাউনের ফলে বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিমানে উড়িয়ে দেশে ফেরত আনার কর্মসূচির আওতায় গত ৭ মে দুবাই ও আবুধাবি থেকে যাঁরা তিরুঅনন্তপুরম এসেছেন, তাঁদের মধ্যেই আছেন তাঁরা। এঁদের যোগ করলে রাজ্যে মোট কোভিড-১৯ এ সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫০৫ হল বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেরলে বর্তমানে হাসপাতালে ১৭ জন করোনাভাইরাস সংক্রমিতের চিকিত্সা চলছে। মারা গিয়েছেন চারজন। চিকিত্সায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৪৮৪ জন। মুখ্যমন্ত্রী বলেছেন, ইডুক্কির একজন চিকিত্সাধীন রোগী আজ সম্পূর্ণ সেরে উঠেছেন। নতুন করে সংক্রমিত দুজনের চিকিত্সা চলছে কোচি ও কোঝিকোড়ে। তাঁরা গত পরশু আবুধাবি-কোচি ও দুবাই-কোঝিকোড় বিমানে দেশে ফেরেন বলে জানিয়েছেন বিজয়ন। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কেরলে ফিরেছেন ৩৬৩ জন প্রবাসী ভারতীয়। এখনও পর্যন্ত কেরল কোভিড-১৯ সংক্রমণের রাশ ধরে রাখায় সফল বলে জানিয়েও মুখ্যমন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে ফেরা ভারতীয়দের মাধ্যমে সম্ভাব্য তৃতীয় দফার সংক্রমণ মোকাবিলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে রাজ্যকে। এয়ার ইন্ডিয়া ছাড়াও আইএনএস জলসা জাহাজেও উপসাগরীয় এলাকা থেকে কেরলে ফিরছেন ৬৯৮ জন ভারতীয়। ৭ থেকে ১৩ মে পর্যন্ত ৬৪টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আগামী কয়েকদিনে আরও কয়েক হাজার ভারতীয় দেশে ফিরছেন। কেরল সরকারের দাবি, যে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে, তাদের প্রত্য়েককে রওনা হওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে, দেশে পৌঁছনোর পর থার্মাল পরীক্ষা সহ বহুস্তরীয় স্ক্রিনিং হওয়া চাই। কেরলে ফেরা প্রত্যেককে সাতদিনের বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টিনে থেকে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে, তারপর থাকতে হবে সাতদিনের হোম কোয়ারেন্টিনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget