এক্সপ্লোর

Newtown News: নিউটাউনের তালাবন্ধ ঘরে ১০ বছর ধরে আটকে দুই ভাই, আক্ষেপ বৃদ্ধ বাবা-মার

Newtown News: মঙ্গলবার এই ঘটনার খবর পেয়েই দুই ভাইয়ের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও স্থানীয় পঞ্চায়েত প্রধান রীতা গাইন। দু-জনকে উদ্ধার করা হয়েছে।

রঞ্জিৎ সাউ, নিউটাউন: দীর্ঘ ১০ বছর ধরে তালাবন্ধ ঘরে আটকে থাকার পর মঙ্গলবার মুক্তি পেলেন দুই ভাই। বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনার কথা শোনা গেলেও এবার স্মার্ট সিটি নিউটাউনে (Newtown) নজরে পড়ল এমন চিত্র।

নিউটাউন গৌরাঙ্গ নগরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মণ্ডল ও নমিতা মণ্ডলের দুই ছেলে শ্রীপদ মণ্ডল ও সুজিত মণ্ডল। তাঁরা দীর্ঘ দশ বছর ধরে ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় ছিলেন। মঙ্গলবার তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পরিবারের দাবি, কুড়ি বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন দুই ভাই। মাঝে তাঁদের বিয়েও দেওয়া হয়। কিন্তু, কয়েক বছরের মধ্যে তাঁদের বউরা ছেড়ে চলে যান। তারপর থেকেই ওই দুই ভাই আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকদের মারধর করতেন। পরিবারের পক্ষ থেকে তাঁদের চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু, শ্রীপদ ও সুজিত আরও উগ্র হয়ে ওঠেন। অবশেষে কিছু বুঝতে না পেরে তাঁদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অবস্থাতে তাঁদের চিকিৎসাও চলতে থাকে। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'যোগ্য তাঁরা..', হাইকোর্টের রায়ে চাকরি যেতেই শহিদ মিনারের পাদদেশে সরব হলেন চাকরিহারাদের একাংশ

বৃদ্ধ বাবা-মায়ের আক্ষেপ, তাঁরা আর দুই ছেলের চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। মা লোকের বাড়ি কাজ করে কোনও রকমে সবাইকার খাবার ব্যবস্থা করে যাচ্ছেন। কোনও উপায় না থাকায় দুই ছেলেকে দুটি ঘরে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছেন। গ্রিলের দরজার তলা থেকে তাঁদের খাবার দেওয়া হয়। তবে ঘরের মধ্যে না আছে পাখা, না আছে লাইট। সেগুলো লাগালে দুই ভাই ভেঙে দেন। তাই ভয়ে কেউ দরজার তালাও খুলতে যান না। এই কারণে প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় বসেছিলেন বৃদ্ধ দম্পতি। যদি তাঁদের পাশে দাঁড়িয়ে কেউ চিকিৎসার ব্যবস্থা করে দেন তাহলে খুবই উপকৃত হন বলেও জানান।

এদিকে মঙ্গলবার এই ঘটনার খবর পেয়েই দুই ভাইয়ের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও স্থানীয় পঞ্চায়েত প্রধান রীতা গাইন। তাঁদের তৎপরতায় লাইফ রিভিউশান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দুই ভাইকে চিকিৎসার জন্য নিয়ে যান কৈখালির চিড়িয়া মোড়ের রিহাব সেন্টারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget