এক্সপ্লোর

SSC Recruitment Scam: 'যোগ্য তাঁরা..', হাইকোর্টের রায়ে চাকরি যেতেই শহিদ মিনারের পাদদেশে সরব হলেন চাকরিহারাদের একাংশ

Teachers Protest After Losing Job: শহিদ মিনারে চাকরিহারাদের জমায়েত, হাইকোটের রায়কে সামনে রেখে কী কী প্রশ্ন তুলে হল ?

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গতকাল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের রায় ঘোষণার পর, মঙ্গলবার শহিদ মিনার চত্বরে চাকরি হারানো শিক্ষকদের জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। তাঁদের প্রশ্ন, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁদের চাকরি বাতিল হল ? তবে এদিন হাইকোটের রায়কে সামনে রেখে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন এক চাকরিহারা। 

'রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়, ওই প্যানেলে যোগ্য ও অযোগ্য দুজনেই সহবস্থান করছিল'

তিনি বলেন, 'কালকে রায়ের ফলে, বিচারপতি সমস্তটা বাতিল করেছেন ঠিক কথাই। কিন্তু বিচারপতির রায়ের মাধ্যমেই পরোক্ষভাবে এটা প্রমাণিত হয়, ওই প্যানেলে যোগ্য ও অযোগ্য দুজনেই সহবস্থান করছিলেন। কারণ যে যে ক্রাইটেরিয়া বা যে যে দিকগুলি তুলে ধরেছিলেন বেআইনির দিক দেখে,সেখানে দেখবেন এক্সপায়ার প্যানেল, দেখবেন আমরা এক্সপায়ার প্যানেলের মধ্যে ছিলাম না। OMR প্রভাবিত করা, আমাদের ওএমআর-এর   সঙ্গে এসএসসির সার্ভারে যা নাম্বার, মিল আছে। আউট অব প্যানেল, কথাটা বলেছেন। আমরা আউট অব প্যানেল ছিলাম না। প্যানেলের মধ্যেই ছিলাম। যেখানে বলা হয়েছে, এতজন অযোগ্য, তাহলে একটা গাণিতিক নিয়মে তো, ১০০ জনের ৩০ জন অযোগ্য থাকে, তাহলে ৭০ জন যোগ্য। এটা তো গাণিতিক উপায়ে প্রমাণ হয়। টাকা ফেরতের কথা বলেছেন। টাকা ফেরত কাদের ? কাদেরকে টাকা ফেরত দিতে হবে ? তাহলে তো এটাই পরোক্ষভাবে প্রমাণিত হয়, যাদের টাকা ফেরত দিতে হচ্ছে না, তাঁরাই যোগ্য। 

'পরিষ্কার বুঝতে পারলাম, কারা অযোগ্য..'

অপর একজন চাকরিহারা বলেন,' দুই বছর আগে ২০২২ সালে অক্টোবার মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, সেখানে উনি সিঙ্গলবেঞ্চের রায়ে, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, কারা অযোগ্য।'

আরও পড়ুন, 'মমতার নির্দেশেই দুর্নীতি..', মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চাইলেন অগ্নিমিত্রা পাল

উল্লেখ্য, ২০১৬ সালে স্কুলে  চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল সোমবার বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের একাংশের ব্য়াখ্য়া, সেই পরীক্ষার OMR পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০১৬ সালের পরীক্ষার OMR পুনর্মূল্য়ায়নের কোনও জায়গাই নেই। চাকরি পেতে হলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। আর যাদের বয়স পেরিয়ে গেছে, তারা সেই সুযোগও পাবেন না। এখন প্রশ্ন হল, এই বিপত্তির দায় কি রাজ্য় সরকার এবং SSC এড়াতে পারে? যোগ্য় প্রার্থীদের ভবিষ্য়তকেও অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য় দোষীদের কেন চরম শাস্তি হবে না? সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget