এক্সপ্লোর

Supreme Court: ‘স্বাধীনতার ৭৫ বছর পরও জাতপাতমুক্ত সমাজ গড়তে পারলাম না আমরা’, UGC-র বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

UGC Equity Rules: আগামী ১৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

নয়াদিল্লি: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তফসিলি এবং অনগ্রস শ্রেণির পড়ুয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে যে নির্দেশিকা জারি করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাতে স্থগিতাদেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানাল, UGC-র নির্দেশিকা অত্যন্ত অস্পষ্ট, তার অপব্যবহার হেত পারে। গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারের জবাবও চাওয়া হয়েছে। আগামী ১৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। (UGC Equity Rules)

UGC-র নির্দেশিকা ঘিরে গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মামলা ওঠে আদালতে। বৃহস্পতিবার সেই নিয়ে শুনানি চলাকালীন UGC-র ওই বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় আদালত। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, "স্বাধীনতার ৭৫ বছর পরও জাতপাতমুক্ত সমাজ গড়তে পারলাম না আমরা। আমরা কি ক্রমশ পশ্চাদমুখী হয়ে পড়ছি?" (Supreme Court)

CJI সূর্যকান্ত আরও বলেন, "উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ব়্যাগিং হয়। কিন্তু দক্ষিণ বা উত্তর-পূর্ব ভারত থেকে আসা ছেলেমেয়েরা তাঁদের নিজস্ব সংস্কৃতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পা রাখেন। তাঁদের সেই সংস্কৃতির সঙ্গে পরিচিত নন যাঁরা, তাঁরা টিপ্পনি করতে শুরু করেন। আপনারা এখন আলাদা হস্টেলের কথা বলছেন। ঈশ্বরের দোহাই আপনাদের। সমাজে এখন ভিন্ন জাতের বিয়েও হয়। আমরাও হস্টেলে থেকেছি। একসঙ্গেই থেকেছি।"

UGC যে নির্দেশিকা জারি করেছে, তার অপব্যবহার হতে পারে বলেও এদিন মন্তব্য করেন CJI সূর্যকান্ত। তিনি বলেন, "এই নির্দেশিকার অপব্যবহার হতে পারে। যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে নির্দেশিকায়, তাতেই অপব্যবহারের ঝুঁকি থেকে যায়।" সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তিনি জানান, একটি কমিটি গড়ে বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে, যাতে সমাজে কোনও রকম বিভাজন সৃষ্টি না হয়। সকলকে উন্নয়নে শামিল করতে হবে। আপাতত ২০১২ সালের নিয়মই চালু থাকবে বলে জানিয়েছে আদালত। 

সম্প্রতি দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করে UGC, যাতে বলা হয়, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে তফসিলি জাতি (SC), জনজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), আর্থিক ভাবে দুর্বল এবং বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের বিরুদ্ধে জাত বা তাঁদের সামাজিক অবস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা হলে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে। কিন্তু ওই নির্দেশিকা ঘিরে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, সংরক্ষণের আওতায় না থাকা পড়ুয়াদের সঙ্গে, এমনকি উচ্চবর্ণের পড়ুয়াদের সঙ্গেও তো এমন বৈষম্য হতে পারে? তাঁদের ক্ষেত্রে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে না কেন? নির্দেশিকায় আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি অভিযুক্তকে। ফলে কারও উপর রাগ থাকলে, প্রতিহিংসাবশত কারণেও এই নিয়মের অপব্যবহার হতে পারে বলে অভিযোগ ওঠে। মূলত জেনারেল ক্যাটেগরি, উচ্চবর্ণের পড়ুয়ারা এর বিরুদ্ধে সরব হন। 

বিষয়টি নিয়ে বেকায়দায় পড়ে যায় কেন্দ্রের মোদি সরকার। অসংরক্ষিত পড়ুয়ারাও যাতে অভিযোগ জানাতে পারেন, অভিযুক্তরা যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, সেই ব্যবস্থা করা যায় কি না, তা দেখার আশ্বাসও দেন বিজেপি নেতৃত্বের কেউ কেউ। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামেন প্রতিবাদী পড়ুয়ারা। শেষ পর্যন্ত মামলা ওঠে আদালতে।

কিন্তু UGC এমন নির্দেশ দিলই বা কেন? এর নেপথ্যে বিজেপি-র রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বিরোধীরা। তাঁদের মতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মতবিরোধ রয়েছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের। যোগীকে উত্তরপ্রদেশের ক্ষমতা থেকে সরাতেই টালমাটাল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমনিতই শঙ্করাচার্যকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে উচ্চবর্ণের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। সেই আবহেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের স্থায়ী কমিটির সুপারিশে UGC-র ওই নির্দেশিকা। ব্রাহ্মণ, রাজপুতদের মতো উচ্চবর্ণের ভোটাররা ক্ষুব্ধ হলে, যোগীর ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে উঠবে। আগামী দিনে প্রধানমন্ত্রী পদের উপরও আর দাবি করতে পারবেন না তিনি। মোদি-শাহ সেই চেষ্টাই করছেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
SIR Row: জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
Abhijeet Dipke : আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
INDIA Bloc President Meet: জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে
জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget