এক্সপ্লোর

Afghanistan Crisis Update: পর্দা দিয়ে আলাদা করা হল ছাত্র-ছাত্রীদের, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে পুরুষ ও মহিলা পড়ুয়াদের দু-দিকে বসতে দেখা গিয়েছে। তালিবানি ফরমান মেনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বোরখা পরে আসতে হয়েছে ক্লাসে।

কাবুল: আফগানিস্তানে তালিবান সরকার গঠনের আগেই শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে তালিবানের নির্দেশ মেনে একই ঘরে আলাদা বসানো হয়েছে ছাত্র-ছাত্রীদের। পুরুষ-মহিলাদের মধ্যে বিভাজন টানতে ক্লাসঘরের মাঝখানে ঝোলানো হয়েছে পর্দা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে পুরুষ ও মহিলা পড়ুয়াদের দু-দিকে বসতে দেখা গিয়েছে। তবে ইচ্ছেমতো পোশাক পরে আসতে পারেনি ছাত্রছাত্রীরা। তালিবানি ফরমান মেনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বোরখা পরে আসতে হয়েছে ক্লাসে। ছাত্রদের যথারীতি দেখা গিয়েছে আফগানি পোশাকে।

সম্প্রতি ক্ষমতায় এসেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অবশ্যই হিজাব পরার নিদান দেয় তালিবান। মহিলাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসতেও মুখ ঢাকা আবশ্যিক করা হয়। আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, কাবুল থেকে প্রায় উঠেই গিয়েছিল বোরখা বা হিজাবের প্রচলন। তবে ছোট শহর বা শহরতলিকে মহিলাদের বোরখা পরতে দেখা যেত।

কদিন আগেই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক নির্দেশাবলী জারি করে তালিবান। সেখানে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের কেবল মহিলা শিক্ষকরাই পড়াতে পারবেন। কোনওভাবেই পুরুষ শিক্ষকরা মহিলাদের ক্লাস নিতে পারবেন না। তবে এ ক্ষেত্রে প্রবীণ বা বয়স্ক পুরুষ শিক্ষকদের ছাড় দিয়েছে তালিবান। সংগঠনের তরফে বলা হয়েছে, একমাত্র সৎ চরিত্রের বয়স্ক শিক্ষকরাই ছাত্রীদের পড়াতে পারবেন। সম্প্রতি তালিবানের এই ফরমানের বিষয়ে প্রতিবেদন সামনে আনে সংবাদ সংস্থা এএফপি।

এখানেই শেষ নয়।শিক্ষায় 'উন্নতি ঘটাতে' কলেজ-বিশ্ববিদ্যালয়ে পুরুষ-মহিলার প্রবেশ ও বাহিরের আলাদা গেটের নির্দেশ দিয়েছে তালিবান। কোনও কারণে মহিলা টিচার না পাওয়া গেলে বয়স্ক পুরুষ শিক্ষক খুঁজতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য রয়েছে আরও নির্দেশাবলী। ক্লাস শেষ হওয়ার পাঁচ মিনিট আগেই বাইরে বেরিয়ে যেতে হবে ছাত্রীদের। পরে প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে হবে তাদের। ছাত্ররা বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে গেলেই বেরোতে পারবে তারা। মূলত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মেলামেশা বন্ধ করতেই এই ব্যবস্থা নিয়েছে তালিবান।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget