এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

TMC Abhishek Banerjee: বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দাবি, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়টি অবৈধভাবে তৈরি।

পার্থপ্রতিম ঘোষ, আমতলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক করা ২টি ঘরের হদিশ। তা ভাঙতে এসেছে দমকলবাহিনী। ইতিমধ্যেই ভিতরে দমকলবাহিনী ঢুকেছে বলে খবর। এছাড়াও বহুতলের সামনে স্ট্যান্ডবাইতে রয়েছে বুলডোজার। ফের ভাঙার কাজ হতে পারে বলে অনুমান। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, অভিষেকের এই কার্যালয় থেকে তাঁদের উপর এতদিন ধরে অকথ্য অত্যাচার চালানো হয়েছে। 

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দাবি, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়টি অবৈধভাবে তৈরি। জোড়া নোটিসের পরেও কেউ শুনানিতে হাজির না হওয়ায় করা হল বুলডোজার অ্যাকশন। শনিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসে চলল বুলডোজার। ৩-৩টি জেসিবি দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়ের এক-একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। 

মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়। এনিয়ে ১৫ জুলাই শুনানির জন্য জোড়া নোটিস দেওয়া হলেও, কেউ হাজির হননি বলে প্রশাসনের দাবি। এরপরেই শনিবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দিয়ে শুরু হয় অ্যাকশন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলাকালীন এলাকার এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পিছু ধাওয়া করে তাঁকে হঠানো হয়। 

অভিষেকের আমতলার কার্যালয়ে বুলডোজারের অ্যাকশন শুরু হতেই বিজেপি কর্মীদের একাংশ বলছেন, 'বিপত্তারিণীর দিনে বিপদের খুঁটিটাই আমরা আজকে উপড়ে ফেলব।' কেউ বা বলছেন, 'এই সেই অফিস যেখানে তৈরি হত শাহজাহান, জাহাঙ্গির। এরা অবৈধ একটা সন্ত্রাস তৈরি করেছিল পশ্চিমবঙ্গ জুড়ে রাজত্ব করার জন্য।' অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন শুরু হতেই মিষ্টি বিলি করেছেন বিজেপি কর্মীদের একাংশ। কেউ বা বলছেন, 'আমরা যারা ডায়মন্ড হারবারবাসী, আমরা জানি কী পরিমাণ অত্যাচার এই অফিস থেকে বসে আমাদের উপর করা হয়েছে।' কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। কার্যালয়ের ভিতরে পাওয়া ল্যাপটপ পুলিশ হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, সেখানে গরু পাচার সংক্রান্ত তথ্য থাকতে পারে। 

এর আগে, বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও আত্মীয়স্বজনকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় ১৭টা নোটিস। সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে কালীঘাট রোডের একটি সম্পত্তিতেও নোটিস দেয় পুরসভার অ্য়াসেসমেন্ট বিভাগ। এবার সেই একই বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget