এক্সপ্লোর

US-Iran War: ইসলামাবাদে ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পারেন খোদ ট্রাম্প, ইরানের সঙ্গে চুক্তি হবে তো?

Donald Trump Islamabad Visit: শান্তি বৈঠকে যোগ দিতে পাকিস্তান যেতে পারেন খোদ ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা হবে তো শেষ পর্যন্ত? উদ্বেগে গোটা বিশ্ব।

নয়াদিল্লি: ইসলামাবাদে দ্বিতীয় দফায় ‘শান্তিবৈঠক’ হওয়ার কথা। সব ঠিক থাকলে সেখানে পৌঁছতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার তরফে তিনি খোদ বৈঠকে অংশ নিতে পারেন বলে খবর। এমনকি শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ট্রাম্প নিজে তাতে স্বাক্ষর করতে পারেন বলে জানা যাচ্ছে। (Donald Trump Islamabad Visit)

ইসলামাবাদে 'শান্তি-বৈঠকে' যোগ দেবেন কি ট্রাম্প?

পাকিস্তানের এক আধিকারিককে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, ট্রাম্প সশরীরে ইসলামাবাদের বৈঠকে অংশ নিতে পারেন। আবার ভার্চুয়াল মাধ্যমেও বৈঠকে অংশ বনিতে পারেন তিনি। ২২ এপ্রিল রাত ৮টায় আমেরিকা ও ইরানের মধ্যেকার দুই সপ্তাহব্যাপী সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ উত্তীর্ণ হবে। তার আগে শান্তিচুক্তি হয় কি না, সেদিকেই তাকিয়ে সকলে। (US-Iran War)

ইরান কি সমঝোতায় রাজি হবে?

পাকিস্তানেই যে দ্বিতীয় দফার ‘শান্তিবৈঠক’ হতে চলেছে, তাতে সিলমোহর দিয়েছে আমেরিকাও। তবে ইরান ওই বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়ে দোলাচল রয়েছে। সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছে ইরানের পতাকা লাগানো একটি জাহাজ বাজেয়াপ্ত করেছে আমেরিকার নৌবাহিনী। চিন থেকে সেটি ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক নিয়ে আসছিল বলে দাবি আমেরিকার। যদিও ইরানের দাবি, জাহাজে তাঁদের কর্মী ও পরিবারবর্গ রয়েছেন। তাঁরা না থাকলে আমেরিকাকে উচিত জবাব দিতে পিছপা হতো না বলেও জানিয়েছে তেহরান। 

সমঝোতা নিয়ে কেন একমত হতে পারছে না দুই দেশ?

আর ওই জাহাজ বাজেয়াপ্ত করা নিয়েই ইসলামাবাদের ‘শান্তি -বৈঠকে’ যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শেষ পর্যন্ত কী হয়, তা-ই দেখার। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে দুই তরফেই একাধিক শর্তাবলী নিয়ে আপত্তি রয়েছে। ট্রাম্প চান, এমন চুক্তি হোক, যাতে তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে, শেয়ার বাজারেও প্রভাব পড়বে না তেমন। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দিতেও নারাজ তিনি। অন্য দিকে, ইরান হরমুজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি, ইউরেনিয়াম মজুত রাখা, নাগরিকদের স্বার্থে পরমাণু প্রকল্পও বন্ধ করতে নারাজ তারা। 

আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতায় মধ্যস্থতা করছে পাকিস্তান। অতি সম্প্রতিই আমেরিকার বার্তা নিয়ে মস্কৌ পৌঁছন পাক সেনা প্রধান আসিম মুনির। কিন্তু ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ভেস্তে যায়। আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়া হয়নি সেখানে। এর পরও দ্বিতীয় দফায় 'শান্তি-বৈঠকে'র আয়োজন করছে তারা। এই মুহূর্তে ইসলামাবাদে ২০০০০ সেনা মোতায়েন রয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছতে পারেন বলে জানা যাচ্ছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget