এক্সপ্লোর

US-Iran War: ইরানে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক পাঠাচ্ছিল চিন? হরমুজে জাহাজ আটক করল আমেরিকা, নতুন করে তোলপাড়

US Seizes Iranian Ship in Hormuz: হরমুজে ইরানের জাহাজ আটক করল আমেরিকা। চিন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক আসছিল বলে অভিযোগ।

নয়াদিল্লি: শান্তি-বৈঠক নিয়ে দোলাচল জারি। আমেরিকা যেখানে হুমকি দিয়ে চলেছে, সেখানে একরকম নির্বিকার ইরান। আর সেই পরিস্থিতিতেই চাঞ্চল্যকর দাবি করল আমেরিকা। তাদের দাবি, হরমুজ প্রণালীতে ইরানের একটি জাহাজ আটক করেছে আমেরিকার নৌবাহিনী, যাতে  ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক বোঝাই করা ছিল। চিন থেকে ওই জাহাজ ইরানে যাচ্ছিল বলে অভিযোগ করেছে আমেরিকা। (US Seizes Iranian Ship in Hormuz)

সপ্তাহান্তে ওমান উপসাগরে MV Touska নামের ওই জাহাজটি আটক করা হয় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যা, সাউথ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর তথা রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন প্রতিনিধি নিক্কি হেলি। তাঁর দাবি, গত ছ’সপ্তাহে দু’-দু’বার ওই জাহাজটি দক্ষিণের ঝুহাই প্রদেশের বন্দরে নোঙর করে। সম্প্রতি সেটি ইরানের বন্দর আব্বাসের দিকে রওনা দিয়েছিল। বার বার থামতে বলা হলেও, সেটি এগিয়ে যাচ্ছিল বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন নিক্কি। (US-Iran War)

যুদ্ধে চিন যে ইরানকে সাহায্য় করছে, সে ব্যাপারে আর কোনও নেই বলে দাবি করেছেন নিক্কি। তিনি লেখেন, ‘আবারও মনে করিয়ে দিচ্ছি যে, চিন ইরানকে সাহায্য় করছে। এই সত্য আর অস্বীকার কার যাবে না’। 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘Touska নামের ইরানের পতাকা লাগানো একটি ৯০০ ফুট লম্বা, যুদ্ধবিমান কেরিয়ারের সমান ওজনের একটি জাহাজ আটক করা হয়েছে। জাহাজটি সম্পূর্ণ ভাবে আমেরিকার হেফাজতে রয়েছে। বেআইনি কাজকর্মে যুক্ত থাকার রেকর্ড রয়েছে জাহাজটির’।

Wall Street Journal জানিয়েছে, ইরানের পতাকা লাগানো যে জাহাজটি আটক করেছে আমেরিকার নৌবাহিনী, সেটি একটি ছোট আকারের জাহাজ, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্সের অংশ। আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে জাহাজটির উপর। অন্য দিকে Marine Traffic-এর তথ্য বলছে, রবিবার ওমান উপসাগরে, চবাহার বন্দরের অদূরে জাহাজে ওঠেন অনেকে।  

যদিও আমেরিকা ‘সশস্ত্র জলদস্যু’র মতো আচরণ করছে বলে অভিযোগ তুলেছে ইরান। তারা জানিয়েছে, জাহাজটি চিন থেকে আসছিল বলে মেনে নিয়েছে তারাও। তেহরানের সাফ দাবি, যত ক্ষণ পর্যন্ত আমেরিকা হরমুজ থেকে অবরোধ না তুলছে, তত ক্ষণ পর্যন্ত ইসলামাবাদে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেবে না তারা। তেহরান জানিয়েছে, আমেরিকার আগ্রাসন প্রতিহত করতে তারা প্রস্তুত। কিন্তু জাহাজটিতে কর্মী এবং তাঁদের পরিবারের লোকজন রয়েছেন। তাই হাত গুটিয়ে থাকতে হচ্ছে।

আমেরিকার নিরাপত্তা বিভাগের এক আধিকারিক এ নিয়ে মুখ খুলেছেন সংবাদ সংস্থা রয়টার্সে। তিনি জানিয়েছেন, এশিয়া থেকে দীর্ঘ সমুদ্রযাত্রায় বেরোয় জাহাজটি। সম্ভবত ‘Dual-use’ সামগ্রী ছিল তাতে। ঠিক কী বোঝাই করা ছিল, তা যদিও খোলসা করেননি ওই আধিকারিক। তবে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড যে তালিকা দিয়েছে, তাতে বিভিন্ন ধাতু, পাইপ, বৈদ্যুতিন সামগ্রী, শিল্পসামগ্রী ছিল। চিনের বিরুদ্ধে এর আগেও যুদ্ধে ইরানকে সাহায্য করার অভিযোগ তুলেছিল আমেরিকা। বেজিংয় যদিও সেই দাবি খারিজ করে দেয়। 

২০১৯ সালের শেষ দিকে ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স-কে নিষিদ্ধ করে আমেরিকা। তাদের যুক্তি ছিল, ইরানে অস্ত্রশস্ত্র পৌঁছে দেয় যারা, যারা সেই অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত, তারা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স-কে ব্যবহার করে। ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত সামগ্রীও পরিবাহিত হয় বলে দাবি করেছিল তারা। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget