এক্সপ্লোর

US School Shooting: আমেরিকায় শিশুদের উপর হামলা, ট্রাম্পকে হত্যা, ভারতের উপর পরমাণু বোমা ফেলার বার্তা বন্দুকবাজের?

United States School Shooting: আমেরিকার মিনিয়াপলিসে স্কুল পড়ুয়াদের উপর যে হামলা হয়েছে, তাতে আট ও ১০ বছর দুই শিশু মারা গিয়েছে।

নয়াদিল্লি: আমেরিকায় ফের স্কুল পড়ুয়াদের উপর বন্দুকবাজ হামলা। আর সেই হামলা নিয়ে তদন্তে শুরু হতেই ভারতের নামও উঠে এল। কারণ হামলাকারী যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, তাতে ভারতের উপর পরমাণু হামলার কথা লেখা থাকতে দেখা গিয়েছে। (US School Shooting)

আমেরিকার মিনিয়াপলিসে স্কুল পড়ুয়াদের উপর যে হামলা হয়েছে, তাতে আট ও ১০ বছর দুই শিশু মারা গিয়েছে। আহতের সংখ্যা ১৭। উদ্ধার হয়েছে হামলাকারী, ২৩ বছর বয়সি রবিন ওয়েস্টম্যানের দেহও। সে নিজেই আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে। রূপান্তরকামী রবিনের নাম আগে রবার্ট ছিল। কিন্তু জন্মসূত্রে পুরুষ হিসেবে চিহ্নিত করা হলেও, মনে মনে সে ছিল নারী। (United States School Shooting)

রবিন কেন এমন ঘটনা ঘটাল, তা নিয়ে কাটাছেঁড়া চলছেই। আর সেই আবহেই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। Robin W নামে ইউটিউবে একটি চ্যানেল ছিল তার। হামলার পর ইউটিউবের তরফে ওই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হলেও, ভিডিওটি  সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তত ক্ষণে।

মোবাইল ফোনে রেকর্ড করা ১০ মিনিটের ওই ভিডিও-য় দেখা গিয়েছে, অস্ত্রশস্ত্র সব বোঝাই রয়েছে। তার মধ্যে কোনওটির গায়ে লেখা রয়েছে, ‘Kill Donald Trump’, ‘Kill Trump Now’, কোনওটির গায়ে আবার লেখা রয়েছে, ‘Israel Must Fall’, ‘Burn Israel’. একটি আগ্নেয়াস্ত্রর গায়ে ‘Nuke India’-ও লেখা থাকতে দেখা গিয়েছে। আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিনে লেখা ছিল, ‘Where is Your God’, ‘For the Children’. এর আগে স্কুলে যত হামলা হয়েছে, সেই সব হামলাকারীর নামও লিখেছিল রবিন। একটি ছোট পিস্তল হাতে নিয়ে রবিনকে বলতে শোনা যায়, “এটা আমার জন্য। আমারও প্রয়োজন পড়তে পারে।”

হামলা চালানোর আগে নিজের পরিবারের উদ্দেশে একটি চিঠিও লেখে রবিন। ভিডিও-য় সেটিও তুলে ধরে সে, যাতে নিজের পরিবারের কাছে ক্ষমা চায় সে। জানায়, মা-বাবা সঠিক ভাবেই বড় করেছিল তাকে। কিন্তু এই পৃথিবী তাকে ভাল থাকতে দেয়নি। তার মৃত্যুতে পরিবারের বদনাম হবে জেনে সকলকে নাম-পদবী পাল্টে নিতেও আর্জি জানায় সে।

আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI-এর প্রধান কাশ পটেল জানিয়েছেন, এই হামলাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’, ‘ঘৃণা অপরাধ’ হিসেবে দেখছেন তাঁরা। কেন এই ঘটনা ঘটাল রবিন, তা পরিষ্কার হয়নি যদিও। তবে ট্রাম্পের প্রতি যে মনে ঘৃণা জমেছিল, তা পরিষ্কার হয়ে গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় ফিরে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি খর্ব করেছেন। নারী ও পুরুষ, এই দুই লিঙ্গের অস্তিত্বই স্বীকৃত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। রূপান্তরকামী রবিনের মনে সেই নিয়ে কোনও ক্ষোভ ছিল কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget