এক্সপ্লোর

Daughters Menstruation Celebration: মেয়ের প্রথম ঋতুস্রাব, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, কেক কেটে উদযাপন করলেন বাবা

Daughters 1st Period Day Celebration: পিরিয়ড হলে লজ্জার কিছু নেই। সেই বার্তাই যেন দিলেন উত্তরাখণ্ডের এক দম্পত্তি। সম্প্রতি ভট্ট পরিবারের কন্যার প্রথম ঋতুস্রাব হয়েছে। সেই দিনটিকেই উদযাপন করলেন তাঁরা।

নয়া দিল্লি: এখনও সমাজে ঋতুস্রাব (Menstruation) নিয়ে শুভ-অশুভ, অস্পৃশ্যতার নানা ধারণা, ট্যাবু (Taboo) রয়েছে। কিন্তু এটি যে মহিলাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কোনও অসুখ নয়, তা উদযাপন করে বিশেষ বার্তা দিল উত্তরাখণ্ডের (Uttarakhand) উধমসিংহ নগরের কাশীপুর সিটি এলাকার একটি পরিবার। 

পিরিয়ড হলে লজ্জার কিছু নেই। সেই বার্তাই যেন দিলেন উত্তরাখণ্ডের এক দম্পত্তি। সম্প্রতি ভট্ট পরিবারের কন্যার প্রথম ঋতুস্রাব হয়েছে। সেই দিনটিকেই আনন্দের সঙ্গে উদযাপন করলেন তাঁরা। কেক কেটে, বন্ধুদের ডেকে দিনটি সেলিব্রেট করলেন। ঋতুমতী কন্যাকে উপহারে ভরিয়ে দিলেন সকলেই। 

কন্যার বাবা জীতেন্দ্র ভট্ট জানান, ছোট থেকেই তিনি দেখে এসেছেন অল্পবয়সি মেয়েদের কিংবা মা-জেঠিমার ঋতুস্রাব হলেই তাঁদের 'অশুভ' হিসেবে দেখা হয়। ঠাকুরঘর থেকে রান্নাঘরে পর্যন্ত যেতে বাধা থাকত তাঁদের। সমাজের এই ধারণাকে ভাঙতেই তাঁর ১৩ বছর মেয়েটি যখন প্রথমবার ঋতুমতী হয়, তখন জন্মদিনের মতোই উদযাপন করলেন সেই দিনটিকে। 

তিনি বলেন, 'আজকের দিনে কেন আমরা এই ধরনের মানসিকতা রাখব? এটি তো সাধারণ একটি শারীরবৃত্তীয় ঘটনা। আমার মনে হয় এই ঘটনাকে লুকিয়ে না রেখে বরং সকলের সঙ্গে উদযাপন করা উচিত।' 

মেয়ের বন্ধুদেরও চিঠি পাঠিয়ে নিমন্ত্রণ করেছিলেন তিনি। কিশোরী মেয়েরা তো সেই চিঠি পেয়ে অবাক। আজকের সমাজে যে এমনটা হতে পারে তা ভাবনারও অতীত ছিল তাঁদের কাছে। এই আমন্ত্রণ পত্র পেয়ে তাঁরাও খুশি। জীতেন্দ্র ভট্টর এই ভাবনাকে সম্মান জানাতেই অতিথিরাও স্যানিটারি প্যাড এবং চকলেট উপহার হিসেবে নিয়ে আসেন। 

এই গোটা ঘটনাটি জীতেন্দ্র ভট্ট তাঁর সোশাল মিডিয়ায় জানান। তাঁর মেয়ে রাগিণী জানান তিনি তাঁর বাবা-মায়ের এমন কাজে গর্বিত বোধ করছেন। রাগিণী বলেন, 'মেয়ের ঋতুস্রাবকে সমাজের কাছে এমনভাবে তুলে ধরা সব বাবা-মায়েরই উচিত। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমি আমার বন্ধু এবং সহপাঠীদের অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।' 

স্বামীর এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন জীতেন্দ্র ভট্টর স্ত্রী ভাবনা ভট্টও। তিনি জানিয়েছেন, এই সামাজিক ভাবনাকে ভেঙে এমন পদক্ষেপ গ্রহণে তিনিও আগ্রহী হয়েছেন। স্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ নবপ্রীত কৌর বলেছেন যে মাসিক উদযাপন একটি ভাল ধারণা এবং ঋতুস্রাবজনিত অস্পৃশ্যতার বহু পুরনো বিশ্বাসকে ভেঙে ফেলবে এই ধরনের মানসিকতা। 

 

আরও পড়ুন, গাড়িতে যাত্রীর দামি ফোন, হোটেলে গিয়ে তা ফেরত দিয়ে সততার নজির গড়লেন চালক

সেরা শিরোনাম

Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget