Viral Video: গানের শ্যুটের মাঝে গায়িকাকে সাপের ছোবল, শিউরে ওঠা ভিডিও ভাইরাল
Viral video: আমেরিকার জনপ্রিয় ২১ বছরের গায়িকা মায়েটার এই শুটিংয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে।

নয়া দিল্লি: নতুন গানের একটি ভিডি শ্যুট চলছিল। তবে তা বেশ ঝুঁকিপূর্ণ। রীতিমত দু'টি সাপ নিয়ে শ্যুট চলার মাঝেই ঘটল এক বড় বিপত্তি। শ্যুটের মাঝেই সাপের ছোবল খেলেন গায়িকা। অন ক্যামেরায় এমন দৃশ্য দেখার পর শিহরিত নেটমহল।
আনকাট এই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। আমেরিকার জনপ্রিয় ২১ বছরের গায়িকা মায়েটার এই শুটিংয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে। গায়িকাকে ওভাবে সাপের ছোবল খেতে দেখে অনেকেই চমকে উঠেছে।
নিজের টুইটারে সাপের কামড় খাওয়ার ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন মায়েটা। পাঁচ সেকেণ্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গানের শ্যুটিংয়ে কালো পোশাক পরে গায়িকা মাটিতে শুয়ে রয়েছেন। তাঁর শরীরের উপর একটি কালো সাপ ছাড়া হচ্ছে। হঠাৎই কয়েক সেকেণ্ড পরেই তাঁর শরীরের উপর একটি সাদা সাপ রাখা হয়। তখনই হঠাৎ কালো সাপটি গায়িকার থুতনিতে কামড় বসায়। চমকে উঠে ফ্রেম ছেড়ে বেরিয়ে যান গায়িকা।
টুইটারে মায়েতা লিখেছেন, ‘আর নয়।’ একই ভিডিয়ো ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন মায়েতা। সেখানে দর্শকের উদ্দেশে লিখেছেন, ‘দেখুন আপনাদের জন্য কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাকে।’ টুইটারে এখনও পর্যন্ত ন’হাজারের উপর দর্শক ভিডিয়োটি দেখে ফেলেছেন। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটি প্রায় সাড়ে চার লক্ষ।
তবে স্বস্তির বিষয়ে একটাই সাপটি নির্বিষ ছিল। তাই কোনও বিপদ ঘটেনি। প্রশিক্ষক থাকা সত্ত্বেও কী ভাবে সাপের কামড় খেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও নেটিজেনরা জানিয়েছেন, বন্য জীবজন্তু নিয়ে কাজ করা সহজসাধ্য নয়।এ কথা হাড়ে হাড়ে টের পেলেন আমেরিকার পপ গায়িকা মায়েটা। সম্প্রতি আমেরিকান র্যাপার জে জি-র সংস্থা ‘রকনেশন’ সই করিয়েছে মায়েটাকে।
Before You Go
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
সেরা শিরোনাম





















