এক্সপ্লোর

Indian Railways: বিনা টিকিটে ফার্স্ট ক্লাস কামরায়, ধরা পড়ে TC-কে জাতপাত তুলে আক্রমণ মহিলার, ভিডিও ভাইরাল

Viral Video: সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিনা টিকিটে যাত্রা করায় এক মহিলার রাস্তা আটকান টিকিট চেকার।

নয়াদিল্লি: বিনা টিকিটে ফার্স্ট ক্লাস এসি-তে যাত্রা। টিকিট চেকার ধরতেই জাতপাত তুলে আক্রমণ। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিনা টিকিটে ট্রেনে উঠে এমন আচরণে স্তম্ভিত অনেকেই। জাতপাত তুলে টিকিট চেকারকে আক্রমণ করার জন্য মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। (Indian Railways)

সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিনা টিকিটে যাত্রা করায় এক মহিলার রাস্তা আটকান টিকিট চেকার। তাঁর সঙ্গে আরও এক তরুণী ছিলেন, যিনি ওই মহিলার মেয়ে বলে জানা যাচ্ছে। তাঁদের টিকিট দেখতে চাওয়া হলে, পাল্টা তেড়ে আসেন ওই দুই মহিলা। অযুক্তি-কুযুক্তি দিতে শুরু করেন। (Viral Video)

টিকিট চেকারদের মধ্যে একজন গোটা ঘটনা মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। টিকিট চেকারকে বলতে শোনা যায়, “টিকিট দেখান। বিনা টিকিটে ফার্স্ট ক্লাসে উঠলেন কী করে? এটা কী ভাবে করতে পারলেন?” জবাবে মধ্যবয়সি ওই মহিলা বলেন, “আপনি আপনার কাজ করছেন জানি। কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন না।” মহিলার তরুণী কন্যাও টিকিট চেকারকে ব্যঙ্গ করতে শুরু করেন। মায়ের কাঁধে মাথা রেখে বলেন, “কেমন ছবি চান? সেলফি নেবেন?”

ওই মধ্যবয়সি বলে যান, “আপনাকে সম্মান করি। আমার গোটা পরিবার রেলে চাকরি করে। আমার ভাই লোকো পাইলট। টয়লেট ব্যবহার করছিলাম। জেনারেল কামরায় ফিরে যাচ্ছিলাম আমরা। সেই সময়ই চলে এলেন আপনারা।” এতে টিকিট চেকার বলেন, “জেনারেল কামরার জন্যও তো টিকিট চাই? টিকিট কোথায়?” এতে ওই মহিলা আরও রেগে যান। নাম জানতে চান টিকিট চেকারের। টিকিট চেকার বলেন, “সুরেশ কুমার বর্মা নাম আমার।” এতে ওই মহিলা বলেন, “বর্মা? তাই নিজের চরিত্র বুঝিয়ে দিচ্ছো। ব্রাহ্মণ, ঠাকুর হলে এমন করতে পারতে না।”

এতে ওই টিকিট চেকার বলেন, “বিনা টিকিটে যাত্রা করছেন, আর জাতপাত তুলে আক্রমণ করছেন?” এতে ওই মহিলা বলেন, “একদম চেঁচাবেন না। আমার উপর চেঁচাতে পারেন না।” ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ভারতীয় রেলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। নেটিজেনরা ওই দুই মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget