এক্সপ্লোর

WB Election 2021: টিএমসিপি-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বাগনান, ক্লাবে ভাঙচুর, আহত ২ বিজেপি সমর্থক

এখনও বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ভোট নির্বিঘ্নে করতে ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তার আগে ফের হিংসার ঘটনা ঘটল হাওড়ার বাগনানে। শুক্রবার রাতে স্থানীয় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ক্লাবে ব্যাপক ভাঙচুর চলে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার বাগনানে ক্লাবের দখলকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বিজেপির সংঘর্ষ। ক্লাবে ভাঙচুর। আহত ২ জন দলীয় সমর্থক বলে দাবি বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার টিএমসিপির।

এখনও বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ভোট নির্বিঘ্নে করতে ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তার আগে ফের হিংসার ঘটনা ঘটল হাওড়ার বাগনানে। শুক্রবার রাতে স্থানীয় একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ক্লাবে ব্যাপক ভাঙচুর চলে।

বিজেপির দাবি, ওই ক্লাবের অধিকাংশ সদস্যই তাঁদের সমর্থক। সেই কারণেই ২০ থেকে ২৫ জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য ক্লাবের বিজেপি সমর্থকদের উপর বাঁশ, রড ও হকি স্টিক নিয়ে হামলা চালায়।

পরে ৭ থেকে ৮ জনের বাড়িতে ঢুকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এই হামলার জেরে ক্লাবের সদস্য ও গানের শিক্ষক সজল  রায়ের মাথা ফেটে যায়। গুরুতর আঘাত পান আরেক ক্লাব সদস্য তন্ময় প্রামাণিক। দু’জনকেই উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। তন্ময় প্রামাণিক জানান, ‘‘আমরা কেউ বিজেপির সক্রিয় কর্মী নই। বিজেপিকে সমর্থন করি। সেই কারণেই হামলা চালানো হয়েছে ৷’’

হাসপাতালে তাঁদের দেখতে যান বিজেপির হাওড়া গ্রামীণের জেলা সভাপতি। হাওড়া গ্রামাণের বিজেপি জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডল জানান, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। শুধুমাত্র বিজেপিকে সমর্থন করে বলে তৃণমূলের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে। বাগনানের মানুষ আগামী দিনে জবাব দেবে ৷’’

বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বাগনান কলেজের টিএমসিপি সভাপতি বিশ্বজিৎ পাল জানান, ‘‘সরস্বতী পুজোর বিসর্জন দিয়ে কলেজের ছেলের ফিরছিল। তখন বিজেপির লোকেরা হামলা চালায় ৷’’

আসন্ন বিধানসভা ভোটে যাতে হিংসার ঘটনা না ঘটে তার জন্য সতর্ক কমিশন। সেই আবহে বাগনানে অশান্তি ঘটনায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget