এক্সপ্লোর

WBCHSE Board Exam 2021 Date: জুনেও হচ্ছে না মাধ্যমিক, উচ্চমাধ্যমিক; ঘোষণা মুখ্যসচিবের

করোনার জের। জুন মাসেও হবে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ঘোষণা করলেন মুখ্যসচিব

কলকাতা: করোনার জেরে ফের পিছিয়ে গেল পরীক্ষা। আগামী জুন মাসেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষা হবে না বলে জানিয়ে দেওয়া হল। শনিবার নবান্ন এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে আবার কবে পরীক্ষা হবে, পরীক্ষার সূচী ইত্যাদি পরে ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন মুখ্যসচিব। পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।

 ১ জুন থেকে মাধ্যমিক শুরু হয়ে ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব’ জানিয়ে ১১ মে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত মিলেছিল। জানানো হয়েছিল কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের।

এরপর পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। এমনটাই ইঙ্গিত দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। তাঁর কথায়, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। তবে যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। জানিয়েছিলেন সংসদ সভাপতি মহুয়া দাস। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছিল একাদশ শ্রেণির পরীক্ষাও। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করা হয়েছিল। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছিল, এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস।  

সম্প্রতি বিবৃতি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হল। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে।

 চলতি বছর ১৫ জুন থেকে হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা।  সংসদ উল্লেখ করেছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে। তবে আজ মুখ্যসচিব জানান, করোনার ভয়াবহতার মধ্যে জুনেও মাধ্যমিক বা  উচ্চমাধ্যমিক কোনও পরীক্ষাই হবে না। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget