এক্সপ্লোর

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়।

কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জানানো হয়েছে ক্রমশ শক্তিশালী হবে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগামিকাল পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির ক্রমশ এগিয়ে যাবে বাংলাদেশের দিকে, যার জেরে সেখানেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমনিতে সোমবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে বঙ্গে, এ দিন সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ছিল মেঘাচ্ছন্ন পরিবেশ। সোমবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে প্রবল বৃষ্টিপাত চলেছে। গতকাল বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও আজ থেকে কয়েকদিন বৃষ্টি যথেষ্ট পরিমাণে বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বর্ষা ব্যাটিং শুরু করেছে। তার উপর রয়েছে নিম্নচাপ। জোড়া ফলায় বৃষ্টি থেকে জেরবার বঙ্গবাসীর। পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্কতা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget