এক্সপ্লোর

PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

Modi On Matua Community: ভোটের আগে মতুয়াদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ?

কলকাতা: প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বার্তা প্রধানমন্ত্রী। মতুয়া ধর্মমেলায় আসা ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট। তিনি ওই পোস্টে লিখেছেন, মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বিশেষ তিথি পূর্ণ ব্রক্ষ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তির সঙ্গে যুক্ত। আমি তাঁকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা,  আজও অগণিত মানুষকে, শক্তি ও আশার আলো দিয়ে চলেছে।...এটি আমাদের দেশের সামাজিক কাঠামোকে, উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে। গত একদশকে, আমাদের সরকার মতুয়া সরকারের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে, কাজ করে চলেছে।' 

আরও পড়ুন, আমলা বদলের প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর। প্রথম ধাপে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বনগাঁর মতুয়া বাড়ির সদস্য় এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে আশ্বাসের সুর।কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, কার নাম বাদ যাবে কী হবে সেটা আমরা বলতে পারব না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাঁরা এসেছে, তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। এই প্রেক্ষাপটে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, SIR-আবহে মতুয়ারা যখন দুশ্চিন্তায়, তখন এই শান্তনু ঠাকুরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। শান্তনু ঠাকুর বলেন, ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়? ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ? ' এখন তাঁর আশ্বাস নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া।বাংলার অন্তত ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর।তাই সেই ভোটব্যাঙ্কের দিকে নজর থাকে সব দলের। একুশে এরাজ্য়ে বিধানসভা ভোটের সময় বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে যান নরেন্দ্র মোদি। ওই বছর বিধানসভা ভোটের ফলাফলে দেখা যায়,মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ১৪টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২টিতে জয়ী হয় বিজেপি। ২০২৪-এর লোকসভা ভোটেও রানাঘাট ও বনগাঁ ধরে রাখে বিজেপি।কিন্তু SIR পর্বে যখন খসড়া তালিকায় বহু মতুয়ার নাম বাদ গেছে বলে অভিযোগ, তখন তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে শাসক-বিরোধী সব পক্ষই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget