এক্সপ্লোর

Bhangar: দ্বিতীয় দফা ভোটের আগে বড় পদক্ষেপ! ভাঙড়ে বিস্ফোরণকাণ্ডে NIA-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা

West Bengal Election: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে NIA-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। বিস্ফোরণকাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র আছে, মনে করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা।

ভাঙড়: রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে বড়সড় পদক্ষেপ NIA-র। ভাঙড়ে চালতাবেড়িয়ায় বিস্ফোরণকাণ্ডে NIA-র হাতে গ্রেফতার ১ ব্যক্তি।

বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওহিদুল ইসলাম মোল্লা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, NIA সূত্রে খবর। গত ১৮ মার্চ ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। বোমা বাঁধতে গিয়ে আহত হন তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজি। ঘটনাস্থল থেকে ২৪ কিমি দূরে হাড়োয়ায় তৃণমূল নেতা মসিউর কাজির দেহ উদ্ধার হয়।
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল, দাবি তদন্তকারীদের।

আরও পড়ুন: বিরল ঘটনা আইপিএলে! কোন নিয়মে আউট রঘুবংশী? আম্পায়ারের সঙ্গে ঝামেলায় KKR কোচ

ঘটনায় ফেরার ছিল অভিযুক্ত ওহিদুল। গতকাল ফিরতেই তাকে মারধর করেন এলাকাবাসী। ধৃত ওহিদুল ইসলাম ভাঙড়ের তৃণমূল নেতা। বোমা বাঁধার অভিযোগের পাশাপাশি বিস্ফোরণের পর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: বৈভবের ব্যাটে AI চিপ! পরীক্ষা করা হোক, চাঞ্চল্যকর দাবি, ক্রিকেট বিশ্বে ঝড় উঠল বলে

ঠিক কী ঘটেছিল ভাঙড়ে?

মার্চ মাসে ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই হাড়োয়ায় উদ্ধার করা হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। এর ৬ দিনের মাথায়, রহস্যের কিনারা করে ফেলে বিজয়গঞ্জ থানার পুলিশ। তদন্তকারীদের দাবি ছিল, বোমা বাঁধতে গিয়েই, বিস্ফোরণে মৃত্যু হয় মসিউর কাজির। দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় সঞ্জয় মণ্ডল নামে এক অ্যাম্বুল্যান্স চালককে আগেই গ্রেফতার করেছিল পুুলিশ। 

ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রাম বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল। কয়েক ঘণ্টা পর, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় রাস্তার ধারে, তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজির দেহ উদ্ধার করা হয়। প্রশ্ন ওঠে, এই দুই ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র আছে? তদন্তে নামে বিজয়গঞ্জ থানা। পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে, ভাঙড়ের পশ্চিম বামুনিয়া গ্রামে, সহযোগী সঞ্জয় মণ্ডলকে নিয়ে বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা মসিউর কাজি। সেই সময়, কোনওভাবে বিস্ফোরণ হলে গুরুতর জখম হন তাঁরা। 

অভিযোগ, জখম অবস্থায়, দুজনকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বাকিরা। পথেই মৃত্যু হয় মসিউরের। সুযোগ বুঝে, হাড়োয়ার ঝুঝুরগাছার কাছে, তৃণমূল নেতার দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা। কিছুটা পথ পেরনোর পর জখম অবস্থায় সঞ্জয় মণ্ডলকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খুন নয়, বোমা বাঁধতে গিয়েই, বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজির মৃত্যু হয়েছে বলে জানা যায়। 

তারপরই তদন্তের দায়িত্বভার নেয় NIA। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে NIA-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। বিস্ফোরণকাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র আছে, মনে করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। এবার বড় পদক্ষেপ করল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget