এক্সপ্লোর

WB Corona Cases: একদিনে রাজ্যে মৃত ৮৯ জন, দৈনিক আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন

কলকাতা: বাংলায় ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। 

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,  কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন। সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু কলকাতায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সামান্য কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। অ্যাক্টিভ কেস বাড়ল ৪ হাজার ৪২৯। 

এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।

গতকালের হিসেব অনুযায়ী, একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ১৭ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের। ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই ২২ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ছিল ১৬। 

কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চাইল রাজ্য। দেড় কোটি রাজ্যবাসীর জন্য ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। সরকারি হাসপাতালের জন্য ২ কোটি ভ্যাকসিনের আবেদন। বেসরকারি হাসপাতালের জন্য ১ কোটি ভ্যাকসিনের আবেদন। অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশকে চিঠি স্বাস্থ্য দফতরের। ভ্যাকসিনের সঙ্কটে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় চিঠি স্বাস্থ্য দফতরের। 

গতকালই কলকাতায় এসেছে কোভিশিল্ডের আরও ১০ লক্ষ ডোজ ৷ এই ১০ লক্ষ ডোজের মধ্যে ৪ লক্ষ ডোজ পেয়েছে রাজ্য ৷ বাকি ৬ লক্ষ ডোজ থাকার কথা হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে ৷ সেগুলিকে পাঠানো হবে অন্যান্য রাজ্যে ৷ এদিকে কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করল ভারত বায়োটেক। এদিন এক বিবৃতি জারি করে ভারত বায়োটেক জানিয়েছে, ৪০০ টাকায় ভ্যাকসিন কিনতে পারবে রাজ্য সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget