এক্সপ্লোর

করোনা মোকাবিলায় আরও কড়াকড়ি রাজ্যে, সিদ্ধান্তকে একযোগে সমর্থন চিকিৎসকদের

করোনা মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ৩০ মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে

কলকাতা: করোনা মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ৩০ মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে বলে আজ নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এই সিদ্ধান্তকে সমর্থন করলেন একাংশের চিকিৎসকরা।

রাজ্যের এই সিদ্ধান্ত প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, যে জায়াগায় এখন পরিসংখ্যান যাচ্ছে ২০ হাজার সংক্রমণ, অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার তাতে বেসিক পরিষেবা চালু রেখে লকডাউন বা লকডাউনের মতো বিধি পালন করলে আশা করব এই পরিসংখ্যানটা নেমে আসবে। ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে টিকাকরণ শুরু করার চেষ্টা করছি। কিন্তু সেটা অপ্রতুল। তাই কড়াকড়ি পালনই এই মুহূর্তে বুদ্ধিমত্তার কাজ। একটা মাঝামাঝি অবস্থানে লকডাউনের মধ্যেই ছিলাম প্রায়। এটা আরেকটু কড়া হল। আশা রাখব পরিসংখ্যানটা কমবে। মৃত্যুহারটাও কমবে। আগামী দুসপ্তাহ রাজ্য সহ সারা ভারতের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলে মনে করছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,যে কোনও একটা প্রশাসনিক মোড়কে বিধি নিষেধ লাগু করা দরকার ছিল। কারণ করোনা সংক্রমণে স্বাস্থ্য পরিকাঠামো সমস্যায় ছিল। স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত, অক্সিজেনের চাহিদা, ওষুধের চাহিদার জোগানে সমস্যায় হচ্ছিল। সবথেকে বেশি প্রয়োজন সংক্রমণটা রোধ করা। এই লকডাউনটা যখন হবে ১৪ দিনের মাথায় ভাইরাসের গতি শ্লথ হবে। সংক্রমণ, মৃত্যু হার কমবে।

এ বিষয়ে চিকিৎসক কুণাল সরকার বলেন, সমস্যা যে হারে বাড়ছে তাতে সাময়িকভাবে কন্ট্রোল করা যাবে। সেই কন্ট্রোল, করাটাই এখন বেশি দরকার। এখন যা অবস্থা তাতে সবটা চিকিৎসা ব্যবস্থার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অনেকেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তার থেকেও বেশি মানুষ চিকিৎসা ব্যবস্থার কাছাকাছি এসে পৌঁছতে পারছেন না। তবে একইসঙ্গে টিকাকরণ ব্যাহত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ভ্যাকসিনেশনের সংখ্যাটা দুর্বল হয়ে পড়বে। আমাদের দুদিকেই বিপদ। সংক্রমণ কমবে। তবে ভ্যাকসিনেশনও কমবে।

কঠিন সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। তিনি বলেন, এখন দেখার কতটা কার্যকরী হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমরা বলেছিলাম মানুষের থেকে মানুষের সংক্রমণ ছড়ায়। প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশব্যাপী ৪ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে, রাজ্যে ১০০-র বেশি। হাসপাতালে বেড খালি নেই, অক্সিজেন কমছে। অনেকের অসুবিধা হবে। কিন্তু অন্য কোনও উপায়ও ছিল না। অনেক আবেদন করেও কাজ হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget