এক্সপ্লোর

দেবেন্দ্র সিংহ না হয়ে উনি ‘দেবেন্দ্র খান’ হলে ঝাঁপিয়ে পড়ত ‘আরএসএসের ট্রোল রেজিমেন্ট’, ট্যুইট অধীরের, পাল্টা কংগ্রেসকে তোপ বিজেপির

১১ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জাতীয় সড়কে কয়েকজন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় গ্রেফতার হন তিনি। জঙ্গিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের শীর্ষ পুলিশকর্তা দেবেন্দ্র সিংহের বিরুদ্ধে ওঠা জঙ্গি যোগসাজশের অভিযোগ নিয়ে ট্যুইট করে আরএসএসের ট্রোলবাহিনীকে কটাক্ষ অধীর চৌধুরির। ১১ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জাতীয় সড়কে কয়েকজন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় গ্রেফতার হন তিনি। জঙ্গিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অধীর ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) দেবেন্দ্রর গ্রেফতারির প্রতিক্রিয়ায় দাবি করেছেন, গত বছর ১৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান হত্যার নতুন করে তদন্ত করা হোক। লোকসভায় কংগ্রেসের নেতা ট্যুইট করেছেন, দেবেন্দ্র সিংহ না হয়ে উনি ‘দেবেন্দ্র খান’ হলে ‘আরএসএসের ট্রোল রেজিমেন্ট’ ঝাঁপিয়ে পড়ত। গায়ের রং, জাত, ধর্ম নির্বিশেষে দেশের শত্রুদের নিন্দা হওয়া উচিত। পুলওয়ামা হামলার আসল অপরাধী কারা, প্রশ্ন তুলে অধীর লেখেন, উপত্যকায় বাহিনীতে গলদ থাকা, সর্ষের মধ্যেই ভূত থাকার বিষয়টা ফাঁস হয়ে আমাদের বিরাট অস্বস্তিতে ফেলেছে। আমরা কোনও ব্যাপারে বিচক্ষণ, আবার কোনও ক্ষেত্রে বোকামো দেখাতে পারি না। এবার অবশ্যই প্রশ্ন উঠবে ভয়াবহ পুলওয়ামা হামলার আসল অপরাধীরা কারা। বিষয়টি নতুন করে খতিয়ে দেখা উচিত। পাল্টা বিজেপি নেতা সম্বিত পাত্র কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়েছেন, পুলওয়ামা সন্ত্রাসের পিছনে কারা, তা নিয়ে তাঁদের কোনও সংশয়, সন্দেহ থাকলে কংগ্রেস নেতারা ক্যামেরার সামনে এসে বলুন। আমাদের সেনাবাহিনী বা গোয়েন্দা এজেন্সির ওপর সন্দেহ থাকলে, পাকিস্তান পুলওয়ামা ঘটায়নি বলে মনে করলে সামনে এসে বলুন। তারপরই তিনি বলেন, সার্জিক্যাল হামলা হলে ওরা সেনার বক্তব্য, এমনকী প্রধানমন্ত্রীর বিবৃতিও বিশ্বাস করতে চায় না। প্রমাণ দেখতে চায়। এগুলি আশ্চর্য সমাপতন বলা যায়। তিনদিন আগে অধীর চৌধুরি সেনাপ্রধানকে বিদ্রূপ করে বললেন, কথা না বলে কাজ করুন! আরেকদিকে পাকিস্তানকে তাঁর দল ক্লিনচিট দিচ্ছে। কেন? সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সময় সংসদে অধীরের প্রশ্ন তোলার প্রসঙ্গ উল্লেখ করে সম্বিত বলেন, এই অধীর চৌধুরি ৩৭০ বাতিলের সময় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘পাকিস্তানকে জিজ্ঞাসা করেছেন?’ ‘রাষ্ট্রপুঞ্জকে জিজ্ঞাসা করেছেন?’ এটা তো দ্বিপাক্ষিক ব্যাপার।‘ কেন ওঁরা পাকিস্তানের সুরে কথা বলছেন? রাহুল গাঁধীকেও আক্রমণ করেন তিনি। বলেন, কেন রাহুল পাকিস্তানের সহযোগীর মতো আচরণ করছেন, এটাই আমাদের প্রশ্ন। পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে যে ডসিয়ার দিয়েছিল, তার ওপরের দিকে রাহুলের নাম ছিল। খুব দুঃখের সঙ্গে বলছি, হতে পারি আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু কংগ্রেস যে আচরণ করছে, সেটা রাজনৈতিক বিরোধীসুলভ নয়, কোনও বৃহত্তর চক্রান্তের গন্ধ আছে তাতে। এদিকে কয়েকটি মিডিয়ায় বেরনো খবর খন্ডন করে জম্মু ও কাশ্মীর পুলিশ ব্যাখ্যা দিল, দেবেন্দ্রকে কোনও সাহসিকতা, শৌর্য্যের খেতাব দিয়ে সম্মানিত করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কর্মরত অবস্থায় তিনি ২০১৮-য় স্বাধীনতা দিবসে একমাত্র শৌর্য্য মেডেলটি পেয়েছিলেন জম্মু ও কাশ্মীর প্রশাসন থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget