এক্সপ্লোর

India News:সস্তার তেল রাশিয়ায়, OPEC গোষ্ঠী থেকে ভারতের তেল আমদানিতে রেকর্ড পতন

India's OPEC Imports:রাশিয়া থেকে তুলনামূলক ভাবে সস্তায় তেল পাওয়ায় OPEC গোষ্ঠী থেকে ভারতের তেল আমদানির মাত্রা রেকর্ড হারে কমল।তথ্য় বলছে, গত এপ্রিলে OPEC গোষ্ঠী থেকে ৪৬ শতাংশ তেল আমদানি করেছে ভারত।

নয়াদিল্লি: রাশিয়া (Russian Oil) থেকে তুলনামূলক ভাবে সস্তায় তেল পাওয়ায় OPEC গোষ্ঠী থেকে ভারতের তেল আমদানির মাত্রা রেকর্ড হারে কমল। তথ্য় বলছে, গত এপ্রিলে OPEC গোষ্ঠী থেকে ৪৬ শতাংশ তেল আমদানি করেছে ভারত (India) যা কিনা এখনও পর্যন্ত সবচেয়ে কম। রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ায় সেখান থেকে তা আমদানির (Imported Oil) পরিমাণ বেড়েছে অনেকটাই। বিশেষজ্ঞদের ধারণা, এরই ফলে OPEC গোষ্ঠী থেকে তেল আমদানির মাত্রা কমেছে। 

কী জানা গেল?
একটা সময় পর্যন্ত  OPEC গোষ্ঠী থেকে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের পরিমাণ ৯০ শতাংশে পৌঁছে গিয়েছিল। কিন্তু রাশিয়ার তেলের দাম কমতে থাকায় এই গোষ্ঠী থেকে ভারতের তেলের আমদানির পরিমাণ কমতে থাকে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুতিনের দেশে তেলের দাম হুড়মুড়িয়ে কমতে শুরু করেছিল। পাল্লা দিয়ে এ দেশে সেই তেলের আমদানি বাড়তে থাকে। হিসেব বলছে, আপাতত রাশিয়াই এদেশের একক সর্বাধিক অপরিশোধিত তেল সরবরাহকারী। ভারতের আমদানি করা মোট অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশই এখন সেখান থেকে আসছে। টানা সাত মাস ধরে এমনই ছবি। আরও নির্দিষ্ট করে বললে, এই মুহূর্তে রাশিয়া একাই সৌদি আরব ও ইরাক থেকে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করছে। 

যুদ্ধ চলছেই...
এদিকে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের দাম পড়ছে, সেই যুদ্ধ এখনও থামার নাম নেই। গত সপ্তাহে ড্রোন পাঠিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে মস্কো। তার পাল্টা ইউক্রেনের বিরুদ্ধে চরম অভিঘাতের হুঁশিয়ারিও দেয় রাশিয়া। সেই আবহেই ইউক্রেন সীমান্তে রকেট হামলার অভিযোগ ওঠে। তাতে ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, ইউক্রেনের দক্ষিণের খেরসন প্রদেশে রকেট হামলা চালায় রাশিয়া। তাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। এমনিতেই খেরসনে কার্ফু চলছিল যাতে সৈন্য-সামন্তকে নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা যায়। স্থানীয় নাগরিকদেরও তার জন্য বাইরে বেরোতে নিষেধ করা হয়েছিল। সেই আবহেই রকেট হামলা চালানো হয় বলে খবর। বসন্তকালীন হামলার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সেই আবহেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর আগে, গত বছর নভেম্বরেই খেরসন থেকে সরে যেতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনীয় প্রতিরোধের মুখে পড়ে সেনা-সামন্ত নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। তাই নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ ছড়ায়। 

আরও পড়ুন:স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget