এক্সপ্লোর

Trump On World War III : 'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই', সতর্ক করলেন ট্রাম্প, কোন কোন দেশ পড়বে জড়িয়ে ?

মিয়ামিতে আয়োজিত এফআইআই প্রায়োরিটি সামিটে মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল যুদ্ধ-সতর্কতা । 


ওয়াশিংটন : উত্তপ্ত পশ্চিম এশিয়া। একটার পর একটা দেশ জড়িয়ে পড়ছে যুদ্ধ-রাজনীতিতে। বিপর্যস্ত ইউক্রেন। আর তারই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মুখে তৃতীয় বিশ্বযুদ্ধের সাবধানবাণী!  মিয়ামিতে আয়োজিত এফআইআই প্রায়োরিটি সামিটে মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল যুদ্ধ-সতর্কতা । 

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলতে থাকা সংঘর্ষ প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই। প্রেসিডেন্ট ইলেকশনের আগে প্রচারসভায় তিনি বলেছিলেন, তিনি যুদ্ধবিরোধী। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন এমনটা ঘটতে দেবেন না। সেই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে খোঁচা দিয়ে বলেন, তিনি  যদি আরও এক বছর ওই পদে থাকতেন তাহলে বিশ্ব ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধে দেখতে পেত। কিন্তু এখন আর তা হওয়ার সম্ভাবনা নেই। ট্রাম্পের মন্তব্য, তৃতীয় বিশ্বযুদ্ধে কারোরই ফায়দা নেই।  সিএনএন-এর এক প্রতিবেদনে প্রকাশ, ট্রাম্প  বলেছেন  "মধ্যপ্রাচ্যে যেভাবে মৃত্যু ঘটছে এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে যেভাবে  জীবনহানি ঘটছে, তার দিকে একবার নজর দিন এবং আমরা  এটা চালিয়ে যেতে দিতে পারি না । তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারওরই লাভ নেই।  তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নন আপনারা।  যদি  জো বাইডেনের প্রশাসন আরও এক বছর থাকত, তাহলে  তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত নিশ্চিতভাবে, এবং এখন আর তা হবে না" 

মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণী,  আবার বিশ্বযুদ্ধ বাধলে, আমেরিকা তাতে থাকবে না।  মিয়ামির সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্পের প্রশাসন সব রকম ভাবে যুদ্ধ রোখারই চেষ্টা করবে। তিনি বরাবরই যুদ্ধের বিপক্ষে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি খুব শিগগিরই দেশ-বিদেশ সফরে বেরোবেন, জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারও হত্যা তিনি দেখতে চান না।  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা দীর্ঘ সংঘাত মেটাতে তাঁর প্রশাসন তৎপর হবে, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।       

এই আলোচনার আগেই  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে আক্রমণ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, জেলেনস্কি সরে না-দাঁড়ালে তাঁর কোনও দেশে  জায়গা হবে না। বুধবার সৌদি আরবে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার বৈঠক হয়। এরপরই ট্রাম্পকে নিশানা করে জেলেনস্কি বলেন, উনি এখন রাশিয়ার দেওয়া ভুয়ো তথ্যের জগতে বাস করেন। তার পরেই জেলেনস্কিকে পাল্টা আক্রমণ করেন ট্রাম্প।                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget