এক্সপ্লোর

বালুচিস্তানে দরগায় বিস্ফোরণ, হত ৪৩, দায় স্বীকার আইএস-এর

ইসলামাবাদ: অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ। পাকিস্তানের ডন নিউজ-এর খবর, সেখানকার খুজদার জেলায় শাহ নোরানি দরগায় ‘ধামাল’ সুফি নৃত্য চলার মধ্যেই তীব্র বিস্ফোরণ হয়। সেখানে উপস্থিত ছিলেন বহু ভক্ত। আকস্মিক বিস্ফোরণে প্রায় ৪৩ জন নিহত হয়েছেন। জখম শতাধিক মানুষ। একটি সূত্রে অবশ্য বিস্ফোরণটি লাসবেলা জেলায় ঘটেছে বলে জানানো হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বিস্ফোরণ ও তাতে একাধিক মানুষের প্রাণহানির কথা স্বীকার করেছেন বালুচিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী সরফরাজ বুগটি। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের এক কর্তা মিডিয়াকে শিশু ও মহিলা সমেত প্রায় ৪৩ জন মারা গিয়েছে বলে জানিয়েছেন। বুগটি জানিয়েছেন, খুবই প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে এর মধ্যেই সন্ধ্যার অন্ধকার নেমেছে, ফলে হতাহতদের দেহ বের করা কঠিন কাজ হয়ে উঠবে। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের ওই কর্তা বলেন, করাচি থেকে ২৫০ কিমি দূরে উথাল পার্বত্য এলাকায় অবস্থিত ওই দরগা। উদ্ধারকার্য চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের গাড়ি পাঠানো হয়েছে। লাসবেলার স্থানীয় তহশিলদার জাভেদ ইকবাল জানিয়েছেন, ওই দরগার নিরাপত্তা ব্যবস্থা যথাযথ দেখভাল করার সিস্টেম নেই। তিনি বলেন, এটা দুঃখের যে, করাচি ও দেশের অন্যান্য জায়গা থেকে প্রতিদিন ওই দরগায় ভক্তদের ভীড় হয়, কিন্তু ঘটনাস্থলে কোনও অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিত্সার আয়োজন ছিল না। এই প্রথম বালুচিস্তানের দরগা নাশকতার টার্গেট হল না। গত আগস্ট থেকে তিন-তিনবার ওই প্রদেশে বড় ধরনের বিস্ফোরণ ঘটল। আগস্টে সেখানকার রাজধানী কোয়েটার হাসপাতালের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭০ জন।  

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget