এক্সপ্লোর
করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
ব্রিটিশ রাজপরিবারেও হানা দিয়েছে চিনা ভাইরাস। প্রিন্স চার্লসের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। আইসোলেশনে রয়েছেন তাঁর স্ত্রী ক্যামিলাও।

লন্ডন: এবার নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত বরিস জনসন। তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। ট্যুইট করে নিজেই সে কথা জানিয়েছেন জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘গত ২৪ ঘণ্টায় কিছু উপসর্গ দেখা দিয়েছে। নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রেখেছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে।’ তিনি যোগ করেছেন, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের দায়িত্ব পালন করছি। আমরা একসঙ্গে এই করোনা ভাইরাসের মোকাবিলা করব’। প্রসঙ্গত, ব্রিটিশ রাজপরিবারেও হানা দিয়েছে চিনা ভাইরাস। প্রিন্স চার্লসের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। আইসোলেশনে রয়েছেন তাঁর স্ত্রী ক্যামিলাও।
Before You Go
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















