এক্সপ্লোর

Canada : 'গুজরাত, পাঞ্জাব, রাজস্থানে ভ্রমণ এড়ান', দেশের নাগরিকদের বার্তা কানাডার

Travel Advisory : সরকারি ওয়েবসাইটে এই ট্রাভেল অ্যাডভাইসরি জারি করা হয়েছে কানাডার তরফে। গত ২৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত আপডেট রয়েছে

ওট্টাওয়া : পাকিস্তানের সঙ্গে সীমানা রয়েছে, ভারতের এমন রাজ্যে ভ্রমণ এড়িয়ে যান। নিজেদের দেশের নাগরিকদের উদ্দেশে এমনই বার্তা দিল কানাডা (Canada)। গুজরাত, পাঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, ল্যান্ডমাইন (Landmines) থাকতে পারে বা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কানাডার তরফে জারি করা উপদেশাবলীতে বলা হয়েছে, গুজরাত, পাঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যে পাকিস্তানের সীমানা লাগোয়া ১০ কিলোমিটার এলাকায় যাবেন না। 

সরকারি ওয়েবসাইটে এই ট্রাভেল অ্যাডভাইসরি জারি করা হয়েছে কানাডার তরফে। গত ২৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত আপডেট রয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ভারতে জঙ্গি হামলার আশঙ্কা থাকায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন। তবে, এই অ্যাডভাইসরিতে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ভ্রমণের বিষয়ে কিছু বলা হয়নি। এমনকী সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কায় অসম বা মণিপুরে যেতে বারণ করা হয়েছে কানাডিয়ানদের।

এর আগে অ্যাডভাইসরি জারি করেছিল ভারতও-

ঘটনাক্রমে কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ ও অপরাধ বেড়ে যাওয়ায় গত ২৩ সেপ্টেম্বর একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছিল ভারতের তরফে। সেখানে বসবাসরত ভারতের নাগরিক ও ছাত্রদের সতর্ক থাকতে বলা হয়েছিল। 

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছিল, ঘৃণ্য অপরাধ, ভারত-বিরোধী কার্যকলাপ বেড়ে গেছে কানাডায়। বিদেশ মন্ত্রক ও কানাডায় অবস্থিত আমাদের দূতাবাসের তরফে এই বিষয়গুলি নিয়ে কানাডা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের এনিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এই ধরনের ঘটনা বাড়তে থাকায়, ভারতীয় এবং ভারত থেকে কানাডায় পড়তে যাওয়া ছাত্র এবং যাঁরা সেখানে ভ্রমণে যাচ্ছেন, তাঁদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। চোখ-কান খুলে রাখুন।

এর পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাডভাইসরিতে এও বলা হয়, ভারত থেকে যাওয়া ছাত্র-ছাত্রী ও ভারতীয়রা, ওট্টাওয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস এবং টরোন্টো ও ভ্যানকুভারের কনসুলেট জেনারেলের কাছে নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে পারেন। ওয়েবসাইট বা MADAD পোর্টালের মাধ্যমেও নিজেদের নাম রেজিস্টার করে রাখা যেতে পারে। তাতে দূতাবাস এবং কনসুলেট জেনারেলের তরফে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হবে। এতে কোনও জরুরি অবস্থা তৈরি হলে বা কোনও প্রয়োজন পড়লে ব্যবস্থা গ্রহণ করতে সহজ হবে।

আরও পড়ুন ; গর্ভপাত ও বৈবাহিক ধর্ষণ নিয়ে যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget