এক্সপ্লোর

মার্কিন প্রেসেডিন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোপ চে গুয়েভারা-কন্যার

নয়াদিল্লি: কিউবা কমিউনিস্ট বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারার মেয়ের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উন্মত্ততা’ মনুষ্যজাতিকেই না ‘ধ্বংস’ করে দেয়। চে-র বড় মেয়ে ডক্টর আলেইদা গুয়েভারা মার্চই সাধারণত তাঁর পরিবারের মুখপাত্র হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ, জনশক্তিকে দমিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করছে। কিউবার রাজধানী হাভানায় একটি সাক্ষাত্কারে আলেইদা বলেছেন, ‘মনুষ্যজাতিকে ধ্বংস করার মতো প্রচুর ক্ষমতা রয়েছে ট্রাম্পের হাতে, এবং আমরা এই মনুষ্যজাতিরই অঙ্গ। এটাই সমস্যা যে, তাঁর হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই’। আগামী ১০ বছর পর কিউবাকে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে ৫৭ বছরের আলেইদা বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের উন্মত্ততার ওপর অনেক কিছুই নির্ভর করছে'। ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা বুঝছি না বা আমরা বুঝতে চাইছি না যে, আমাদের বিশ্বকে আমরাই ধ্বংস করছি..সেই ধ্বংসের আগে আমাদের মধ্যে রয়েছে একটা অভাবনীয় আলস্য এবং তাঁর মতো উন্মত্ত ব্যক্তি ক্ষমতায় রয়েছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে’। আলেইদা বলেছেন, এই অবস্থা থেকে সবাইকে জেগে উঠতে হবে। কারণ, হাতে খুব বেশি সময় নেই। উল্লেখ্য, প্রেসিডেন্টট নির্বাচনের প্রচারে ট্রাম্প ২০১৪-তে প্রেসি়ডেন্ট বারাক ওবামার কিউবার সঙ্গে চুক্তির বিরোধিতা করেছিলেন। ওই চুক্তিতে ১৯৬১-তে ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ে তোলার বন্দোবস্ত হয়। ক্ষমতায় এসেই গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার সঙ্গে যাতায়াত ও ব্যবসার ক্ষেত্রে নয়া নিয়ন্ত্রণ আরোপ করেন। আলেইদা বলেছেন, এ ধরনে অবরোধে ডায়গনোস্টিকস ও প্রযুক্তি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কাজেই কিউবাকে বিকল্পের খোঁজ করতে হচ্ছে। চিকিত্সা ক্ষেত্রে রোগ প্রতিরোধই কিউবার মৌলিক নীতি হয়ে দাঁড়িয়েছে। চে-কন্যা ১৯৯৭-এ তাঁর ভারত সফরের স্মৃতিচারণও করেছেন। তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল সেজন্য ভারতীয়দের ধন্যবাদ জানিয়েছেন আলেইদা। তিনি বলেছেন, আমি কলকাতা, হায়দরাবাদ ও কালিকটে গিয়েছিলাম। ভারতের মানুষের ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ।

সেরা শিরোনাম

Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget