এক্সপ্লোর

ভয়াবহ ভিডিও: স্টান্ট দেখাতে গিয়ে ৬২ তলা থেকে পড়ে মৃত্যু চিনা 'সুপারম্যানের'

নয়দিল্লি: গগনচুম্বী বাড়ি বা উঁচু ব্রিজের রেলিং থেকে রুদ্ধশ্বাস স্টান্ট খ্যাতি এনে দিয়েছিল চিনের ওয়ু ইয়ংনিংকে। ২৬ বছরের এই দুঃসাহসীকে অনেক সময় চিনা 'সুপারম্যান'ও বলা হত। বিশাল বিশাল উঁচু বিল্ডিং বা ব্রিজে তাঁর কসরত দর্শকদের মেরুদণ্ডে হিমেল স্রোত বইয়ে দিত। আর এই দুঃসাহসিকতার জন্য অনলাইনে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ওই সব স্টান্ট দেখানোর সময় তিনি কোনও রক্ষাকবচ বা দড়িও ব্যবহার করতেন না। আবার ওই সব স্টান্টের সেলফিও অনেক সময় তুলতেন তিনি। প্রচণ্ড ঝুঁকি সত্ত্বেও এতদিন তাঁর কোনও ক্ষতি হয়নি। কিন্তু সেই অকুতোভয় স্টান্টের চিরসমাপ্তি হয়ে গেল গত ৮ নভেম্বর। হুনান প্রদেশের চাংশায় একটি ৬২ তলা বাড়ির ছাদের বাইরের দেওয়াল ধরে পুলআপ করছিলেন তিনি। কিন্তু সফল হল না ওই স্টান্ট। হাত ফস্কে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর। এই ঘটনা একমাস আগে ঘটলেও তাঁর মৃত্যুর কথা গতসপ্তাহের আগে ঘোষণা করা হয়নি। জানা গেছে, ইয়ংনিং মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন। এর আগে সিনেমা ইন্ডাস্ট্রিতে স্টান্ট হিসেবে কাজ করতেন। পরে তিনি উঁচু উঁচু জায়গায় চড়ার স্টান্টকেই পূর্ণ সময়ের পেশা হিসেবে বেছে নেন। কারণ, এতে অনেক বেশি রোজগার হত। শেষপর্যন্ত একটি রুফটপিং চ্যালেঞ্জের ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার জিততে গিয়ে তাঁর মৃত্যু হল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে। ইয়ংনিংয়ের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

Hyderabad Road Renamed After Trump: ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট
ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট
US Attacks Iran: নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত, হরমুজে নতুন করে অচলাবস্থা
নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত, হরমুজে নতুন করে অচলাবস্থা
Venezuela Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
Weather Update: আজ তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে, পার্বত্য এলাকায় নামতে পারে ধস, কী বলছে IMD ?
আজ তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে, পার্বত্য এলাকায় নামতে পারে ধস, কী বলছে IMD ?
FIFA World Cup 2026: হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
হালান্ডহীন নরওয়ের বিরুদ্ধে দেম্বেলের হ্যাটট্রিক, ১০ জনের ইরাককে দুরমুশ করল সেনেগাল
QR Codes Mandatory In Drugs :নকল ওষুধ বিক্রির দিন শেষ ! এই সব রোগের ওষুধে QR কোড বাধ্যতামূলক, কেন এই সিদ্ধান্ত সরকারের ?
নকল ওষুধ বিক্রির দিন শেষ ! এই সব রোগের ওষুধে QR কোড বাধ্যতামূলক, কেন এই সিদ্ধান্ত সরকারের ?
Zubeen Garg: জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, 'লাভ ইউ জুবিন দা'! অভিনয়ে কে কে?
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget