এক্সপ্লোর

বিভেদকামী শক্তি সারা বিশ্বে ভারতের সুনাম নষ্ট করছে, দাবি রাহুলের

নিউ ইয়র্ক: সারা বিশ্বে ভারত শান্তি ও সম্প্রীতির জন্য পরিচিত। কিন্তু বিভেদকামী শক্তি দেশকে ভাগ করে দেওয়ার পাশাপাশি সারা বিশ্বে দেশের সুনাম নষ্ট করে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে এমনই দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের কাছে একটি হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাহুল। দু’সপ্তাহ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন রাহুল। শেষ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ২,০০০ অনাবাসী ভারতীয়। তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘কীভাবে সম্প্রীতির মধ্যে বসবাস করতে হয়, সেটা সারা বিশ্বকে দেখিয়ে এসেছে ভারত। হাজার হাজার বছর ধরে ভারতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকার ঐতিহ্য রয়েছে। এখন সেটা চ্যালেঞ্জের মুখে। দেশে এমন একটি শক্তি রয়েছে, যারা বিভেদ তৈরি করছে। এটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এর ফলে বিদেশে ভারতের বদনাম হচ্ছে।’ রাহুলের আরও দাবি, এবারের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তাঁর সঙ্গে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির নেতাদের কথা হয়েছে। প্রত্যেকেই ভারতের বর্তমান পরিস্থিতির কথা জানতে চেয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন, ভারত অসহিষ্ণুতা তৈরি হয়েছে কেন? বিদেশে ভারতের সুনাম বজায় থাকা জরুরি। কারণ, সারা বিশ্ব বদলে যাচ্ছে। অনেক দেশের পরিস্থিতিই উত্তপ্ত। একুশ শতকে ভারতই শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখাতে পারে সারা বিশ্বকে। ১৩০ কোটি মানুষের একসঙ্গে অহিংস ও শান্তিপূর্ণভাবে সুখে থাকাই ভারতের সবচেয়ে শক্তিশালী সম্পদ। এর জন্য সারা বিশ্ব ভারতকে সম্মান জানায়। তাই দেশের এই সম্পদকে কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। রাহুল আরও বলেছেন, কংগ্রেসের আসল আন্দোলন ছিল অনাবাসীদের আন্দোলন। মহাত্মা গাঁধী ছিলেন অনাবাসী। জওহরলাল নেহরু ইংল্যান্ড থেকে ভারতে ছিলেন। অম্বেদকর, পটেল, মৌলানা আজাদরা সবাই অন্য দেশ থেকে ভারতে গিয়ে দেশকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রাই দেশের আসল শক্তি।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget