এক্সপ্লোর

‘পর্বতের চেয়েও কঠিন চিনকে ঝাঁকুনি দেওয়া’, ডোকা লা ইস্যুতে ভারতকে ফের হুমকি চিনের

বেজিং: ডোকা লা ইস্যুতে এবার হুমকি দিল চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সোমবার পিএলএ হুঁশিয়ারি দিয়ে বলেছে, চিনের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনও মূল্য দিতে প্রস্তুত। ডোকা লা সমস্যার সমাধানের ‘প্রাথমিক শর্ত’ হিসেবে পিএলএ ভারতের কাছে সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। চিনের সেনা বাহিনী বলেছেন, ভারতের কোনও ‘ভ্রান্ত ধারনা’ পোষন করা উচিত নয়। তারা যে ডোকা লা-য় বাড়তি সেনা মোতায়েন করবে, সেই হুমকিও দিয়েছে পিএলএ। পিএলএ প্রতিষ্ঠার ৯০ তম বার্ষিকীর আগে একটি সাংবাদিক বৈঠকে এভাবে ভারতকে হুমকি দেওয়া হল। সিনিয়ার কর্নেল য়ু কিয়ান বলেছেন, ‘পর্বতকে ঝাঁকুনি দেওয়া কঠিন। পিএলএ-কে ঝাঁকুনি দেওয়া তার চেয়েও কঠিন’। সিনিয়র কর্নেল কিয়ান চিনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রও। তিনি বলেছেন, গত ৯০ বছরের ইতিহাসে পিএলএ জাতীয় সংহতি ও আঞ্চলিক অখণ্ডতাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে দায়বদ্ধতার প্রমাণ  রেখেছে। এক্ষেত্রে পিএলএ-র সক্ষমতা ও দায়বদ্ধতা অদম্য। ডোকা লা মালভূমিতে চিনের সড়ক নির্মাণের কর্মসূচীকেও সমর্থন করেছেন কিয়ান। উল্লেখ্য, চিনের ডোকা লা, ডোংলাং হিসেবে পরিচিত। কিয়ান বলেছেন, গত জুন মাসের মাঝামাঝি ওই অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ শুরু করে চিনের সেনাবাহিনী। তাঁর দাবি, ডোং লাং চিনের ভূখণ্ড এবং নিজের ভূখণ্ডে রাস্তা তৈরির কাজ খুবই স্বাভাবিক। এতে কোনও কিছুই অবৈধ নয় বলেও দাবি করেছেন তিনি। পিএলএ-র সিনিয়র কর্নেলের দাবি, পারস্পরিক স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢুকে চিনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে ভারত। তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি আরও বলেছেন, চিনের সীমান্ত বাহিনী ওই এলাকায় ‘জরুরি ব্যবস্থা’ গ্রহণ করেছে এবং সেনা মোতায়েন ও প্রশিক্ষণ আরও বাড়বে। কিয়ান বলেছেন, সমস্যা সমাধানের প্রাথমিক শর্ত হিসেবে ভারতকে ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেছেন, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা ভারত ও চিন-উভয় দেশের জনগনেরই স্বার্থের সঙ্গে যুক্ত। পিএলএ বলেছে, ‘ভুল সংশোধন করে প্ররোচণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে ভারতকে’। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিনের সঙ্গে সামিল হওয়ার কথাও ভারতকে বলেছে পিএলএ। ডোকা লা ইস্যুতে ভারত ও চিনের অচলাবস্থা ও বেজিংয়ের বারংবার হুমকির মধ্যেই চিন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ব্রিকস-ভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে বেজিং যাবেন দোভাল। ২৮ জুলাই ওই বৈঠক হবে। চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচি ওই বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, চিনের সঙ্গে সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ দূত দোভাল।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget