এক্সপ্লোর

Donald Trump Lawsuit: ফেসবুক, ট্যুইটার, গুগলের বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

Former US President Donald Trump announced that he is going to file lawsuit against Facebook, Twitter and Google. | তিন সংস্থার সিইও-দের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক: ফেসবুক, ট্যুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ জানিয়েছেন, ৬ জানুয়ারির ঘটনার পর তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দেওয়া নিয়েই মামলা করতে চলেছেন। ফেসবুক, ট্যুইটার ও গুগল কর্তৃপক্ষ এবং এই তিন সংস্থার সিইও-দের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাব থেকে ট্রাম্প জানিয়েছেন, ‘টেক জায়ান্ট ফেসবুক, গুগল, ট্যুইটারের বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে চলেছি। এই তিন সংস্থা এবং তাদের সিইও মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই ও জ্যাক ডোরসির বিরুদ্ধে মামলা করব।’

ট্রাম্প নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও, এখনও এ বিষয়ে ফেসবুক, ট্যুইটার ও গুগলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। তিনি ভোটের ফল মানতে রাজি ছিলেন না। কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তাঁর সমর্থকরা ৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডব চালান। ট্রাম্প নিজেও সোশ্যাল মিডিয়ায় ভোটের ফল নিয়ে ক্ষোভ উগরে দেন। এরপরেই ট্যুইটার ও ফেসবুকে তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়, ট্রাম্প যে ধরনের পোস্ট করছিলেন, তার মাধ্যমে হিংসায় উস্কানি দেওয়া হচ্ছিল। তাঁর অ্যাকাউন্ট এখনও বন্ধই রয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও, ট্রাম্প এখনও দাবি করে চলেছেন, বাইডেনের বিরুদ্ধে লড়াইয়ে তিনিই জয় পেয়েছেন। যদিও এখনও পর্যন্ত তাঁর এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনী আধিকারিক, অ্যাটর্নি জেনারেল এবং বিচারকরা সবাই জানিয়েছেন, ভোটে কারচুপির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্প অবশ্য নিজের দাবিতে অনড়। তিনি ফ্লোরিডার একটি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। কোনওরকম সমঝোতা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, আইনি লড়াইয়ে জয় পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget