এক্সপ্লোর

US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন

Donald Trump Rebukes Benjamin Netanyahu: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর চটলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এবার মেজাজ হারালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে যে আগ্রাসন দেখাচ্ছে ইজ়রায়েল, তা ইরানের সঙ্গে শান্তিচুক্তি ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর তাতেই রেগে একেবারে অগ্নিশর্মা ট্রাম্প। ফোনে কথা বলার সময় তিনি নেতানিয়াহুকে তীব্র আক্রমণ করেন, এমনকি ‘উন্মাদ’ বলেও উল্লেখ করেন বলে জানা যাচ্ছে। (Donald Trump Rebukes Benjamin Netanyahu)

Axios-এর রিপোর্ট অনুযায়ী, ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময় মেজাজ হারান ট্রাম্প। এতটাই রেগে যান যে নেতানিয়াহুকে ‘অকৃতজ্ঞ’ বলেও আক্রমণ করেন। ওই কথোপকথন সম্পর্কে ওয়াকিবহাল আধিকারিক এবং আরও একটি সূত্রকে উদ্ধৃত করা হয়েছে। বেইরুটে বড় হামলা চালানোর পরিকল্পনা করছিল ইজ়রায়েল। সেই পরিকল্পনাতেও ট্রাম্প জল ঢেলে দিয়েছেন বলে খবর। এতে শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা পৃথিবীতে ইজ়রায়েল আরও কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করছেন তিনি। (US-Israel Relations)

আরও পড়ুন: বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন

ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ঠিক কী কথা হয়েছে, তার খুঁটিনাটি সামনে এনেছে Axios. বলা হয়েছে, দুর্নীতি মামলায় তিনিই যে নেতানিয়াহুকে জেল যাওয়া থেকে বাঁচিয়েছিলেন, তা স্মরণ করিয়ে দেন ট্রাম্প। তাঁকে বলতে শোনা যায়, “আপনি পুরোপুরি উন্মাদ। আমি না থাকলে জেলের ভিতর থাকতেন। আমি এখনও বাঁচিয়ে চলেছি। সকলে ঘৃণা করে আপনাকে। আর তাই ইজ়রায়েলকেও ঘৃণা করে সকলে।” একটা সময় পর এতটাই রেগে যান ট্রাম্প যে অশালীন শব্দও প্রয়োগ করেন। নেতানিয়াহু ঠিক কী করতে চাইছেন, কী চলছে তাঁর মাথায়, তাঁর বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন

লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা এবং তাদের প্রতি ইরানের সমর্থন সম্পর্কে ওয়াকিবহাল ট্রাম্প। কিন্তু নেতানিয়াহু লেবাননে যা করছেন, তাতে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে বলে আশঙ্কা। কারণ দক্ষিণ লেবাননে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ইজ়রায়েলি বাহিনী। মুহুর্মুহু হামলা চলছে। সেখানে ঘরছাড়া বহু মানুষ। হেজবোল্লার এক নেতার নাগাল পেতে সেখানে পর পর বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হয়েছে. এর  প্রভাব ইরানের সঙ্গে শান্তিচুক্তির উপর পড়তে পারে বলে মনে করছেন ট্রাম্প। তাতেই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ তিনি। ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়ে নেতানিয়াহুও সুর নরম করেছেন, আপাতত বেইরুটে হামলা চালানো থেকে সরে এসেছেন বলে জানা যাচ্ছে।

তবে এই প্রথম ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ ঘটল না। তবে এভাবে কড়া ভাষায় কথা বলতে আগে শোনা যায়নি তাঁকে। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প ঘোষণা করেন, আর বেইরুটের দিকে এগোবে না ইজ়রায়েল। সেনা ফিরিয়ে নিচ্ছেন নেতানিয়াহু। পাশাপাশি, হেজবোল্লার প্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে, তারা ইজ়রায়েলের বাহিনী লক্ষ্য করে গুলি ছোড়া থেকে বিরত থাকতে রাজি বলে জানান ট্রাম্প।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget