এক্সপ্লোর

যৌনাঙ্গে গুলি করতে হবে, তবেই মহিলা কমিউনিস্ট বিদ্রোহীরা আর 'ব্যবহারযোগ্য থাকবে না'! ফিলি্পিন্স প্রেসিডেন্ট দুতার্তের মন্তব্যে নিন্দার ঝড়

নয়াদিল্লি: দেশের মহিলা কমিউনিস্ট গেরিলাদের যৌনাঙ্গে গুলি করার নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে যাতে তারা 'ব্যবহারযোগ্য' না থাকে! তাঁকে উদ্ধৃত করে ভাইস নিউজ জানিয়েছে, সেনাদের বলুন। মেয়রের নয়া নির্দেশ। আমরা ওদের মারব না। শুধু যৌনাঙ্গে গুলি করতে হবে। যৌনাঙ্গ না থাকলে কোনও কাজই হবে না ওদের দিয়ে। সম্প্রতি আত্মসমর্পণ করা প্রাক্তন কমিউনিস্ট গেরিলাদের নিয়ে বৈঠকে বসে এ কথা বলেন দুতার্তে। পরে অবশ্য তাঁর ভাষণের যে সরকারি বয়ান প্রকাশ করা হয়, তাতে আপত্তিকর শব্দটি নেই। কিন্তু স্থানীয় মিডিয়ার খবর, তিনি বৈঠকে একাধিকবার সেটি উচ্চারণ করেন। আন্তর্জাতিক মহলে বিরাট প্রতিক্রিয়া হচ্ছে দুতার্তের মন্তব্যের। মিডিয়া, মানবাধিকার গোষ্ঠীগুলি এর তীব্র নিন্দা করেছে। ফিলিপিন্সের একটি উগ্র বাম গোষ্ঠী বলেছে, দুতার্তে নোংরা ভাষায় কথা বলতে অভ্যস্ত ফ্যাসিস্ট হিসাবে নিজেকে আলাদা করে চিনিয়ে দিতে সফল। আন্তর্জাতিক মানবাধিকার আইন চরম লঙ্ঘনে প্ররোচনা দিয়েছেন উনি। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এমন মন্তব্য করে দুতার্তে যৌন হিংসা, যুদ্ধাপরাধেই ইন্ধন দিলেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, দুতার্তের নারীবিদ্বেষী, মহিলাদের প্রতি অপমানসূচক, আপত্তিকর একাধিক মন্তব্যের তালিকায় সর্বশেষ সংযোজন এটি। তাঁর নানা মন্তব্যে দেশে সশস্ত্র সংঘর্ষ চলাকালে মহিলাদের ওপর যৌন নিগ্রহে প্ররোচনা জুগিয়েছে সশস্ত্র বাহিনীকে। দুতার্তে এর আগে অপহৃত এক অস্ট্রেলিয় মহিলার ধর্ষণ নিয়ে মজা করে খবরের শিরোনামে এসেছিলেন। তিনি সে সময় ছিলেন দাভাওয়ের মেয়র। সেখানেই ধর্ষণ করা হয় মহিলাকে। দুতার্তেকে আক্ষেপ করতে শোনা যায়, মেয়র হিসাবে তিনি প্রথম মহিলাকে ধর্ষণ করতে পারেননি! ২০১৬-র প্রচারের সময় তাঁর ভাষণ উদ্ধৃত করে দি গার্ডিয়ান বলেছিল, ধর্ষণের জন্য আমি কি পাগল হয়ে ছিলাম? মহিলা এতই সুন্দরী ছিল। মেয়রেরই প্রথম ধর্ষণ করার কথা। কী অপচয়! দুতার্তের অবশ্য সমালোচনা সত্ত্বেও হেলদোল নেই। তাঁর মুখ থেকে 'খারাপ কথা' বেরয়, তিনি ভদ্রলোক নন, অতীতে স্বীকার করেন, তবে সেইসঙ্গে বলেন, আমি কিন্তু ভোটে জিতেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget