আইফেল টাওয়ারের নিরাপত্তায় ৮ ফুট কাচের দেওয়াল নির্মাণ

প্যারিস: হামলার কবল থেকে ঐতিহ্যের আইফেল টাওয়ার রক্ষা করতে এই দৈত্যকায় স্থাপত্যের চারপাশে ২.৫ মিটার (প্রায় ৮ ফুট) উঁচু (বুলেটপ্রুফ) কাচের দেওয়াল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছর ইউরোর সময়ে ৩২৪ মিটার (১,০৬৩ ফুট) উঁচু এই লৌহ-স্থাপত্যের চারপাশে লোহার বেড়া দেওয়া হয়েছিল। এবার তা সরিয়ে কাচের দেওয়াল দেওয়া হবে।
মূলত, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে সব স্থাপত্য ও দর্শনীয় জায়গাগুলির নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইউরো গোষ্ঠীভুক্ত দেশগুলি। এরজন্য কয়েক’শ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।
আইফেল টাওয়ারের জন্য এই বিশেষ নিরাপত্তা প্রসঙ্গে প্যারিসের ডেপুটি মেয়র জাঁ ফ্রাঁসোয়া মার্তি বলেন, প্যারিসে জঙ্গি হামলার প্রভুত সম্ভাবনা রয়েছে। আর আইফেল টাওয়ারের মতো স্থাপত্য হামলাকারীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হতে পারে।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ফ্রান্সে বিভিন্ন নাশকতা হামলায় মৃত্যু হয়েছে ২৩৮ জনের।
Before You Go
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
সেরা শিরোনাম





















