এক্সপ্লোর

জোর করে ধর্মান্তরিত করা ইসলামে অপরাধ, হোলির শুভেচ্ছা বার্তায় বললেন শরিফ

করাচি:  কোনও একটি নির্দিষ্ট ধর্ম গ্রহণ করতে কেউ কাউকে বাধ্য করতে পারে না। পাকিস্তানের সংখ্যালঘুদের প্রতি বার্তা সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। হোলিতে হিন্দুদের শুভেচ্ছা জানাতে গিয়ে শরিফ বলেছেন, বলপূর্বক ধর্মান্তর ও অন্য ধর্মের প্রার্থনাস্থান ধ্বংস করা ইসলামে অপরাধ। হোলি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শরিফ বলেছেন, কে স্বর্গ বা নরকে যাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কারুর কাজ নয়। পৃথিবীতে পাকিস্তানকে স্বর্গ হিসেবে গড়ে তোলাই একমাত্র কর্তব্য। পাক প্রধানমন্ত্রী বলেছেন, জাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে গুরুত্ব দেয় ইসলাম। কাউকে জোর করে ধর্মান্তরিত করা অপরাধ। পাকিস্তানে সংখ্যালঘুদের প্রার্থনাস্থান রক্ষা করাই আমাদের কর্তব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রথমসারির নেতৃবৃন্দ ও সংখ্যালঘু জনপ্রতিনিধিরা। শরিফ বলেন, পাকিস্তানে দেশকে প্রগতির পথে যাঁরা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁদের সঙ্গে সন্ত্রাসবাদীদের লড়াই চলছে। তিনি বলেছেন, ধর্ম নিয়ে পাকিস্তানে কোনও লড়াই নেই। ধর্মকে ব্যবহার করে যে সব দুষ্কৃতী ও সন্ত্রাসবাদী মানুষকে ভুলপথে চালিত করছে এবং নিরীহ মানুষদের খুন করছে, তাদের বিরুদ্ধে লড়াই চলছে। পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের অগ্রগতি চায় না ওই অশুভ শক্তিগুলি। শরিফ স্বীকার করেছেন যে, অতীতে কিছু দুষ্কৃতী ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা করেছিল। একইসঙ্গে তিনি বলেছেন, পাকিস্তানে প্রত্যকেরই নিজস্ব ধর্ম পালন ও ধর্মীয় স্থানে যাওয়ার অধিকার রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অভিযোগ করা হয়েছে যে, গ্রামীন এলাকায় তাদের লোকজনকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে এবং মহিলাদের অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। উল্লেখ্য, এবার করাচিতে হিন্দুরা হোলি পালন করেছেন। এই উপলক্ষ্যে সমগ্র শহরেই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। নির্বিঘ্নে এভাবে হোলি উদযাপিত হওয়ায় তাঁর সন্তোষ ব্যক্ত করেছেন শরিফ। 'হ্যাপি হোলি' বলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে শরিফ তাঁর প্রিয় হিন্দি গান ‘বাহারোঁ ফুল বরসাও’ গানের প্রসঙ্গে এল কে আডবাণীর কথাও উল্লেখ করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক দশক আগেও তিনি মহম্মদ রফির মতোই ওই গানটি গাইতে পারতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget