এক্সপ্লোর

গডফাদারের শাসন খতম হল, শরিফের ইস্তফায় খুশি পাক বিরোধীরা, কৃতিত্ব ইমরানকে

ইসলামাবাদ: পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য বলে দেওয়ার পর খুশি বিরোধী দলগুলি। শরিফকে ইস্তফা দিতে হয়েছে। বিরোধীরা শরিফের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ের পর যাবতীয় কৃতিত্ব দিচ্ছে প্রাক্তন টেস্ট ক্রিকেট অধিনায়ক-রাজনীতিক ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে। শরিফের বিরুদ্ধে পানামা পেপার্স কাণ্ডে দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতের লড়াইয়ে প্রধান ভূমিকা ছিল তাদেরই। শরিফের ইস্তফার পর ট্যুইটে ইমরানের দলের প্রতিক্রিয়া, গডফাদারের জমানার অবসান হল চিরতরে। জয় হল সত্য, ন্যয়বিচারেরই। তাদের আরও ট্যুইট, গডফাদারের সঙ্গী অর্থমন্ত্রী ইশাক দারেরও পানামাগেট মামলায় মন্ত্রী থাকার অধিকার খারিজ হয়ে গিয়েছে। ইমরানের দল, আওয়ামি মুসলিম লিগ ও জামাত-ই-ইসলামির পেশ করা পিটিশনের ভিত্তিতেই গত অক্টোবরে পাক সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়। ইমরানের পার্টির ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরই সাংবাদিক বৈঠকে বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। আসুন পাকিস্তানকে শক্তিশালী করে তুলি। সন্ত্রাসবাদকে দেশ থেকে বিদেয় করি। এই সুযোগে সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন রূপায়ণকারী প্রতিষ্ঠানগুলির প্রতি কৃতজ্ঞতা জানাই। জেআইটি সদস্যদেরও ধন্যবাদ দিতে চাই প্রভাবশালীদের চাপের কাছে মাথা নত না করে ন্যায়ের পথে অটল থাকায়। ইমরানের সুখ্যাতি করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জামান কায়রা। বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত রায়ই এসেছে। সব বিরোধী দল নিজ নিজ ভূমিকা পালন করেছে, তবে বিষয়টি আদালতে নিয়ে গিয়ে দীর্ঘ আইনি মামলা লড়ার কৃতিত্ব প্রাপ্য ওঁর দলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
জাপানে বেআইনি ভাবে মসজিদ নির্মাণ, চরম অস্বস্তিতে পাকিস্তান
Iran-US Conflict: আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
US-Israel Relations: মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
Meteor Explosion: আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য
আলোর ঝলকানি, জোর বিস্ফোরণ, দুলে উঠল চারপাশ, আমেরিকায় উল্কা বিস্ফোরণ, তীব্রতা ৩০০ TNT-র সমতুল্য

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget