এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক: প্রাণভয়ে পাক সেনা ঘাঁটিতে লুকিয়ে পড়েছে হাফিজ-সালাহউদ্দিন

নয়াদিল্লি: ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিয়েছিল পাকিস্তানি জঙ্গি হাফিজ সইদ। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রাণভয়ে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ এখন প্রাণভয়ে পাক সেনার শিবিরে ঠাঁই নিয়েছে। তার সঙ্গেই লুকিয়ে রয়েছে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিন ।  গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে। গোয়েন্দা সূত্রের খবর, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকে তীব্র আতঙ্কে ভুগছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গিরা। এই আতঙ্ক থেকেই জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ ও সালাহউদ্দিনকে সেনা ঘাঁটিতে লুকিয়ে রাখা হয়েছে। তাদের লাহৌরের পাক সেনার ৪ কর্পস শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই দুজনই রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী। জানা গেছে, পাক সেনার কম্যান্ডোদের সাদা পোশাকে হাফিজ ও সালাউদ্দিনের নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ভয়েই পাক সেনার এই পদক্ষেপ বলে জানা গেছে। উল্লেখ্য, সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পর হাফিজের বিরুদ্ধে সরব হয়েছেন সেদেশের অনেকেই। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এনের এক সাংসদ রানা মহম্মদ আফজল সরকারের কাছে জানতে চেয়েছিলেন, হাফিজের এমন কী অবদান রয়েছে যে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রানা এই প্রশ্ন তোলেন বলে জানা গেছে। এছাড়াও বিরোধীরাও হাফিজের বিরুদ্ধে শরিফ সরকারের ব্যবস্থা গ্রহণ না করা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সেনার ভয়ে পাক সেনার শিবিরে লুকিয়ে পড়ার পাশাপাশি হাফিজ পাক অধিকৃত কাশ্মীরে একটি মিছিল আয়োজনের ঘোষণা করেছে। হাফিজ বলেছে, ২৮ অক্টোবর এই মিছিল হবে। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হয়েছেন। এরইমধ্যে হাফিজ এই মিছিলের ছক কষেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget