এক্সপ্লোর

বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় বাড়বে, পূর্বাভাস আইএইচএস জেনসের রিপোর্টে, ভারত চতুর্থ স্থানে

লন্ডন : আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সামরিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে তাঁর আগ্রহের কথা ইতিমধ্যেই জানিয়েছেন। শুধু ট্রাম্পই নন, ইউরোপ থেকে শুরু করে চিন-আগামী দশকে বিশ্বজুড়েই সামরিক খাতে বরাদ্দ বাড়তে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও অস্থিরতা বৃদ্ধির কারণেই সামরিক খাতে ব্যয় বাড়বে বলে আইএইচএস জেনস সাম্প্রতিক বার্ষিক প্রতিরক্ষা বাজেট রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বজুড়ে  প্রতিরক্ষা বাজেট ২০১৫-র ১.৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে চলতি বছর হবে ১.৫৭ ট্রিলিয়ন ডলার। মূলত দক্ষিণ চিন সাগর নিয়ে এশিয় দেশগুলির তত্পরতার কারণেই সামরিক খাতে ব্যয় বাড়বে বলে জানিয়েছেন লন্ডনের এই প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক সংস্থার প্রিন্সিপাল অ্যানালিস্ট ক্রেগ কাফ্রি। আইএইচএস জেনস-এর অন্য এক বিশ্লেষক ফেনেলা ম্যাকগ্রেটির মতে প্রতিরক্ষা খাতে ব্যয়ের হার ২০১৮-র মধ্যে ২০০৮-০৯-র আর্থিক মন্দার পূর্ববর্তী সময়ের পর্যায়ে পৌঁছে যেতে পারে। এশিয়া রিপোর্ট অনুসারে, চিনের প্রতিরক্ষা বাজেট ২০১০-এর ১২৩ বিলিয়ন থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ২০২০-তে ২৩৩ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। এই বাজেট ব্রিটেনের চারগুণ এবং সামগ্রিকভাবে পশ্চিম ইউরোপের মোট ব্যয়ের থেকে বেশি।ভারত প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে সৌদি আরব ও রাশিয়াকে টপকে গিয়েছে। প্রতিরক্ষা খাতে ব্যয়ের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান চতুর্থ।পাউন্ডের দাম কমতে থাকলে ভারতের এই ব্যয় ২০১৮-তে ব্রিটেনকেও ছাপিয়ে যেতে পারে। ইউরোপ ইউরোপিয় ইউনিয়নের সংযুক্ত বাজেট ২০১৬-তে ২১৯ বিলিয়ন ডলার। আইএইচএস জেনস-এর রিপোর্ট অনুসারে, এই ব্যয়ের হার ভবিষ্যতেও বাড়বে। শুধুমাত্র গ্রিস সংকট বা ব্রেক্সিটের ধাক্কা যদি সামলানো না যায়, তাহলেই এক্ষেত্রে লাগাম টানা হতে পারে। ১৯৯০ থেকে এই প্রথম রাশিয়া তাদের প্রতিরক্ষা বাজেট কমিয়েছে। তেলের মূল্য হ্রাস সত্ত্বেও আঞ্চলিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের সামরিক খাতে ব্যয় খুব একটা কমবে না বলে জানিয়েছেন ক্যাফ্রি। আমেরিকা ২০১৬-তে আমেরিকার প্রতিরক্ষা বাজেট ৬২২ বিলিয়ন ডলার। বিশ্বের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট আমেরিকারই। বিশ্বের মোট বাজেটের মধ্যে তা ৪০ শতাংশ। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকার সামরিক খাতে ব্যয় বাড়তে পারে বলে জানিয়েছেন সিনিয়র অ্যালানিস্ট গাই ইস্টম্যান।

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

ভিডিও

Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget