এক্সপ্লোর

Imran Khan Health Updates: হুইলচেয়ার বন্দি ইমরান, দুই পায়েই বাঁধা ব্যান্ডেজ, হামলার জন্য দুষলেন শেহবাজ সরকারকেই

Firing on Imran Khan: এই মুহূর্তে লাহৌরের শওকত খানুম হাসপাতালে ভর্তি রয়েছেন ইমরান। সেখান থেতেই তাঁর একটি ভিডিও সামনে এসেছে।

লাহৌর: গুলি লেগেছে দুই পায়ে। অস্ত্রোপচার করে বার করতে হয়েছে গুলির টুকরো। সেই অবস্থায় হাসপাতাল থেকে বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। হুইলচেয়ারে বসে সরাসরি ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকারের দিকে আঙুল তুললেন তিনি। ইমরানের দাবি, হামলা হবে, তা আগেই জানতে পেরেছিলেন তিনি। তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষে রাখা ছিল আগে থেকেই (Imran Khan Health Updates)। 

পাকিস্তানে পদযাত্রায় বেরিয়ে গুলিবিদ্ধ ইমরান খান

এই মুহূর্তে লাহৌরের শওকত খানুম হাসপাতালে ভর্তি রয়েছেন ইমরান। সেখান থেতেই তাঁর একটি ভিডিও সামনে এসেছে। তাতে হাসপাতালের নীল পোশাক পরিহিত ইমরানকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। কাস্ত-সমেত ডান পা তুলে রেখেছেন পাশের একটি চেয়ারর উপর রাখা বালিশে। অন্য পায়েও রয়েছে কাস্ট। সেই অবস্থায় বসে দলের সমর্থকদের সঙ্গে কথা বলছেন তিনি (Firing on Imran Khan)। 

ওই ভিডিও-য় ইমরানকে বলতে শোনা যায়, "হামলার আগের দিনই জানতে পেরেছিলাম, হয় ওয়াজিরাবাদ, নয়ত গুজরাত। আমাকে খুনের ছক কষা হয়েছিল। চরমপন্থায় উস্কানি দিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। প্রথমে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে। ভুয়ো অডিও টেপ তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (এন)-ই এর নেপথ্যে ছিল।  কে করেছে, তা জানি আমি। ডিজিটাল দুনিয়ায় সত্য বার করা অসম্ভব ছিল না। "

আরও পড়ুন: WB BJP Updates: কাজের নাম করে সিকিমে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ! আইটি সেলের কর্মীর অভিযোগ ঘিরে শোরগোল বঙ্গ বিজেপি-তে

ইমরানের কথায়, "প্রথমে ওরা অভিযোগ আনল যে, আমি ধর্মের অবমাননা করেছি। সেই মতোই পরিকল্পনা করে ওয়াজিরাবাদের ঘটনা, যাতে বোঝানো যায়, ধর্মীয় কট্টরপন্থী কেউ ইমরান খানকে খুন করেছে।" ভিডিও বার্তায় ইমরান আরও বলেন, "আমার শরীরে চারটি গুলি এসে বেঁধে। দু'জন বন্দুকবাজ ছিল। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই সন্দেহভাজন রয়েছে।" হুইলচেয়ারে বসে পায়ের গোছে অস্ত্রোপচারের সেলাইও দেখান ইমরান। 

ইমরানের দুই পায়েই গুলি, অস্ত্রোপচারের পর হুইলচেয়ার বন্দি

বৃহস্পতিবার সরকার বিরোধী পদযাত্রার সপ্তম দিনে গুজরানওয়ালায় ইমরানের উপর হামলা হয়। কন্টেনারে উঠে পতাকা ওড়ানোর সময় এলোপাথাড়ি গুলি ছোড়েন এক যুবক। তাতে ইমরানের দুই পায়ে গুলি লাগে। হামলায় মৃত্যু হয় একজনের। শিশু-সহ আহত হন আরও ১৩ জন। হামলার পর তড়িঘড়ি ইমরানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সরানো হয় লাহৌরের হাসপাতালে। জানা যায়, জঙ্ঘার হাড় ভেঙেছে তাঁর। গুলির টুকরো ভিতরে বিঁধে রয়েছে। এর পর অস্ত্রোপচার হয় ইমরানের। আপাতত তিনি বিপন্মুক্ত রয়েছেন। তবে ইমরান সরকারকে নিশানা করলে, শেহবাজ হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজীনতিতে হিংসার জায়গা নেই বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget