এক্সপ্লোর

WB BJP Updates: কাজের নাম করে সিকিমে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ! আইটি সেলের কর্মীর অভিযোগ ঘিরে শোরগোল বঙ্গ বিজেপি-তে

Physical Abuse Allegations: এই অভিযোগ নিয়ে কলকাতার পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চার আইটি সেলের এক কর্মী।

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্য বিজেপি-তে এ বার শারীরিক নির্যাতনের অভিযোগ। বিজেরি-র লিগাল সেলের (BJP Legal Cell) ইনচার্জের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন আইটি সেলের কর্মী এক যুবক। বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের (Ballygunge) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীর দাবি, সিকিম ঘুরতে গিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। কোনও রকমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন তিনি।

নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ, শোরগোল বঙ্গ বিজেপি-তে

এই অভিযোগ নিয়ে কলকাতার পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চার আইটি সেলের এক কর্মী (BJP IT Cell)। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও (BJP Nadda) ই-মেলে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, দলের কাজ বলে সিকিম নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর উপর শারীরিক নির্যাতন চালান লোকনাথ চট্টোপাধ্যায়। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কোনও রকমে সেখান থেকে পালিয়ে আরপিএফ-এর সাহায্যে ফোন উদ্ধার করেন তিনি। তার পর কলকাতায় ফিরে রাজ্য বিজেপি-র সভাপতিকে জানান। শেষ মেশ থানায় যান। 

আরও পড়ুন: Nadia : নদিয়ার জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে

যদিও পাল্টা অভিযোগকারীর দিকেই আঙুল তুলেছেন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ থেকে বিজেপি-র প্রার্থী হওয়া লোকনাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আসলে টাকা চুরি করেছিলেন আইটি সেলের কর্মী ওই বিজেপি কর্মী। বাঁচার জন্য এখন মিথ্যা বলছেন। তিনি দলের একনিষ্ঠ কর্মী। এমন কোনও কাজ করতে পারেন না। এ নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছেন লোকনাথ। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য বিজেপি-র অন্দরে। এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যত দিন পর্যন্ত অভিযোগ থেকে মুক্ত না হচ্ছেন, তত দিন লিগাল সেলের দায়িত্ব থেকে দূরে থাকবেন লোকনাথ। লোকনাথ নিজেই তা জানিয়েছেন বলে দাবি শমীকের। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। 

আপাতত দায়িত্ব থেকে সরলেন লোকনাথ চট্টোপাধ্যায়

রাজ্য বিজেপি-র তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। বিজেপি-র কোর কমিটির সদস্যদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন সুকান্ত। অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই পক্ষের বয়ান চাওয়া হয়েছে। তবে অভিযোগকারী জানিয়েছেন, তাঁকে ব্যবহার  করা হয়েছে। অত্যাচার চালানো হয়েছে তাঁর উপর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget