এক্সপ্লোর

ভারতের হাতে প্রায় ৪৯০টি পরমাণু বোমা তৈরির মালমশলা, প্রযুক্তি আছে, জানালেন পাক বিজ্ঞানীরা

ইসলামাবাদ: ভারত  বিরাট পরমাণু শক্তিধর, জানাচ্ছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ, ইসলামাবাদ’ (আইএসএসআই)-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা একটি গবেষণাপত্রে জানিয়েছেন, ৩৫৬ থেকে ৪৯২টি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ট মালমশলা, প্রযুক্তিগত ক্ষমতা ইতিমধ্যেই অর্জন করেছে ভারত। ‘ইন্ডিয়ান আনসেফগার্ডেড নিউক্লিয়ার প্রোগ্রাম’ শিরোনামে তৈরি গবেষণাপত্রটি তৈরি করেছেন চার পাক বিজ্ঞানী। এঁরা হলেন আদিলা আজম,  আহমেদ খান, মহম্মদ আলি ও সামির খান। এক বিবৃতিতে  গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর আগের নানা গবেষণায় ভারতের পরমাণু বোমা তৈরির ক্ষমতা বেশ কিছুটা খাটো করেই দেখানো হয়েছিল। কিন্তু এই গবেষণার বক্তব্য তার বিপরীত। তারা এও বলেছে, ভারতের পরমাণু কর্মসূচিটি বেশ জটিল। নয়াদিল্লি এই কর্মসূচি আন্তর্জাতিক আনবিক এজেন্সির সুরক্ষা বিধির আওতার বাইরে রেখেছে। ভারতের ওই কর্মসূচির নানা দিক নিয়ে আলোকপাত করাই এই গবেষণার উদ্দেশ্য। ভারতের পরমাণু কর্মসূচির প্রকৃত ইতিহাস, তার আয়তন, পরিধি, প্রসার ও প্রভাব বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয়েছে এতে। পাক গবেষকদের দাবি, উন্নয়নশীল দুনিয়ায় ভারতের পরমাণু কর্মসূচি যে সবচেয়ে বেশি অসুরক্ষিত, সেকেলে এবং পরমাণু প্রসার রোধ চুক্তি (এনপিটি) না মানা রাষ্ট্রগুলির মধ্যেই পড়ে, তার তথ্যপ্রমাণ ধরা রয়েছে এই গবেষণায়। পাকিস্তানের আনবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনসার পারভেজের দাবি, এই গবেষণাপত্র ভারতের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা সম্পর্কে সরকারি কর্তা, গবেষক, পড়ুয়াদের নতুন ধারণা দেবে। সেদিক থেকে এটি অভিনব। এতে প্রযুক্তি সংক্রান্ত তথ্যের সঙ্গে সমাজ বিজ্ঞানের ধ্যানধারণার মিশেল রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে অভিযোগ | ABP Ananda live
Kolkata News: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | Medical Recritment
Sreelekha Mitra: পোস্টার বিতর্কে শ্রীলেখা, জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের | ABP Ananda Live
Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget