এক্সপ্লোর

দূতাবাসের আধিকারিকদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে পাকিস্তান, অভিযোগ ভারতের

নয়াদিল্লি: ইসলমাবাদে ভারতীয় দূতাবাসের আট জন আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ খারিজ করে দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ পাকিস্তানের এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য পাকিস্তান ‘পরিকল্পিত’ ও ‘নোংরা’ প্রচেষ্টা চালাচ্ছে। যে আট জন আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে চার জনের কূটনৈতিক পাশপোর্ট রয়েছে। তা সত্ত্বেও যেভাবে তাঁদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে বাধ্য হয়ে আট জন আধিকারিককেই দেশে ফেরানো ছাড়া অন্য কোনও উপায় নেই। তাঁদের নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। সরকার গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। পাকিস্তানের অভিযোগ, অনুরাগ সিংহ, রাজেশ কুমার অগ্নিহোত্রী, অমরদীপ সিংহ ভাট্টি, ধর্মেন্দ্র সোধি, বিজয় কুমার ভার্মা ও মাধবন নন্দ কুমারের সঙ্গে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর যোগ রয়েছে। তাঁরা বালুচিস্তান ও সিন্ধু প্রদেশে চরবৃত্তি, অস্থিরতা তৈরি এবং ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাঁরা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছেন। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গেও যোগ রয়েছে এই ভারতীয় আধিকারিকদের। পাকিস্তানের  চিন-পাকিস্তানে অর্থনৈতিক করিডরে অন্তর্ঘাতেরও চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এমনকী, পাকিস্তান-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ভারত অবশ্য পাকিস্তানের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, গত সপ্তাহেই ভারতীয় হাই কমিশনের আধিকারিক সুরজিৎ সিংহকে ‘অবাঞ্চিত’ বলে ঘোষণা করে পাকিস্তান। তিনি দেশে ফিরে এসেছেন। পাকিস্তান যেভাবে সীমান্তের এপারে সন্ত্রাস চালাচ্ছে এবং এবার এই ভিত্তিহীন অভিযোগ করছে, তার ফলে উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
US Tariff : দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
Sheikh Hasina : হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget