এক্সপ্লোর

এবার মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় বংশোদ্ভূত মেয়ে, ভিডিও ভাইরাল

নিউইয়র্ক: ফের মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়। এবার এক ভারতীয় বংশোদ্ভূত মেয়েকে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করার অভিযোগ উঠল এক আফ্রো-আমেরিকান নাগরিকের বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ তুলে ইন্টারনেটে পোস্ট করে মেয়েটি।

নিউইয়র্কের বাসিন্দা একতা দেশাই নামে ওই মেয়েটির অভিযোগ, গত ২৩ তারিখ সে একটি ভিড়ে ঠাসা ট্রেনে চেপে যাচ্ছিল। তার দাবি, আচমকা, এক ব্যক্তি তার উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। একতা জানায়, সে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ভিডিও তুলতে শুরু করে। এতে আরও ক্ষিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি।

পরে সেই ভিডিও একটি ওয়েবসাইটে পোস্ট করে ওই একতা। ভিডিওটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, ওই ব্যক্তি মেয়েটিকে কটূক্তি করছে। তার মুখ দিয়ে ‘ব্ল্যাক পাওয়ার’, ‘বেরিয়ে যাও এই দেশ থেকে’ ও ‘ফ্রিডম অফ স্পিচ’ জাতীয় শব্দ বের হচ্ছে।

একতা জানায়, সে গোটা ঘটনাটি পরে পুলিশকে জানিয়েছে। তার দাবি, পুলিশ তাকে জানায়, সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে, তাকে সতর্কে থাকতে বলেছে। পাশাপাশি, একতা স্থানীয় মানবাধিকার সংগঠন ভয়েস রেইজার’-এর দ্বারস্থও হয়।

[embed]

ওই ব্যক্তির শাস্তির দাবি তোলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কুন্দন শ্রীবাস্তব। তিনি বলেন, মার্কিন প্রশাসনের উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। একইসঙ্গে, তিনি ট্রেনের সহযাত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, সকলের সামনে এক মহিলাকে এভাবে কটূক্তি করা হচ্ছে, অথচ কেউ প্রতিবাদ করল না!

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মার্কিন মুলুকে বসবাসকারী একাধিক ভারতীয় বর্ণবিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন। যার মধ্যে অন্যতম শ্রীনিবাস কুচিভোটলার নাম। ৩২ বছরের এই ভারতীয় ইঞ্জিনিয়ারকে কানসাসের একটি পানশালায় গুলি করে হত্যা করে অ্যাডাম পুরিনটন নামে প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী। সেখানেও আততায়ী শ্রীনিবাসের উদ্দেশ্যে বলেছিল, ‘বেরিয়ে যাও আমার দেশ থেকে...’।

ওই হামলায় গুরুতর জখম হন শ্রীনিবাসের বন্ধু অলোক মাদসানি এবং আরও এক মার্কিন তরুণ। গোটা ঘটনায় এখন তোলপাড় মার্কিন মুলুক। শ্রীনিবাসের হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে সেখানে বসবাসকারী ভারতীয়রা। দিকে দিকে উঠছে দোষীর শাস্তির দাবি। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এসবের মধ্যেই ফের বর্ণবিদ্বেষমূলক হামলার সম্মুখীন হলেন আরও এক ভারতীয়।

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget