এক্সপ্লোর

জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রয়োজনে একতরফা ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি আমেরিকার

ওয়াশিংটন: সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। ওয়াশিংটন জঙ্গি দমনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছে। আমেরিকা বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইএসআই। এমন চললে পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস ও বিধ্বস্ত করতে একতরফা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আমেরিকা। মার্কিন কাউন্টারিং দ্য ফিনান্সিং অফ টেররিজম-এর কার্যনির্বাহি আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেছেন, পাকিস্তান সরকারের কিছু শক্তি, বিশেষ করে আইএসআই, সেদেশে সক্রিয় সমস্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটা একটা সমস্যা। জুবিন বলেছেন, আমেরিকা বারেবারেই পাকিস্তানকে সেদেশ সক্রিয় সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। এ জন্য আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। জঙ্গিদের আর্থিক সাহায্য ও তাদের কার্যকলাপ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ ক্ষেত্রে কোনও সংশয়ের অবকাশ থাকা উচিত নয় যে, প্রয়োজন পড়লে জঙ্গি নেটওয়ার্কগুলি ধ্বংস ও বিধ্বস্ত করতে একতরফা ব্যবস্থা নিতে আমেরিকা দ্বিধা করবে না। পল এইচ নিত্জে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এ বক্তব্য রাখতে গিয়ে একইসঙ্গে জুবিন বলেছেন, বিভিন্ন বিষয়ে পাকিস্তান আমেরিকার সন্ত্রাসদমন অভিযানের গুরুত্বপূর্ণ শরিক। তিনি বলেছেন, পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তাদের স্কুল, বাজার ও মসজিদে জঙ্গি হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান জঙ্গি দমন অভিযান করেছে। উত্তর-পশ্চিম জঙ্গিদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত এলাকায় চলতি অভিযানে পাকিস্তান সাফল্য পেয়েছে। পাকিস্তান আইএসআইএল-কে সরকারিভাবে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জুবিন বলেছেন, এরপরও জঙ্গিগোষ্ঠীগুলিকে আইএসআই-এর মদতের সমস্যাটি রয়েই গিয়েছে। জঙ্গি দমনে এ ধরনের অবস্থান আমেরিকা মেনে নেবে না বলেও সাফ জানিয়েছেন জুবিন।

সেরা শিরোনাম

FlyDubai Plane Hijack Fears: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
FlyDubai Plane Hijack Fears: মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
FlyDubai Pilot 9/11 Plan: 9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
Flydubai Flight Emergency: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget