এক্সপ্লোর

Lottery Jackpot: দু‘দশকে দু‘বার! লটারির টিকিটে প্রচুর টাকার বাজিমাৎ এক ব্যক্তির

Lottery Jackpot:এলভিন কোপল্যান্ড ভার্জিনিয়ার সাফোক শহরের বাসিন্দা। তাঁর নেশা হল লটারির টিকিট কাটা। আর তা করতে গিয়ে গত দুই দশকে দুইবার লটারি জিতেছেন তিনি।

নয়াদিল্লি: কখনও কখনও মানুষের ভাগ্য সহায়ক হয়ে ওঠে। আর এমনটা যে হবে, তা কেউ হয়ত আগাম কল্পনা করতে পারে না। আমেরিকার ভার্জিনিয়া স্টেটের বাসিন্দা এলভিন কোপল্যান্ড এমনই একজন। গত দুই দশকে এলভিনের ভাগ্য এক-আধবার নয়, দু-দুবার বদলেছে। আর দুইবারেই রাশি রাশি অর্থ জুটেছে তাঁর ভাগ্যে। আসলে এলভিন দুই দশকে ২ বার লটারি জ্যাকপট জিতে ফেলেছেন।  এরমধ্যে সদ্যই তিনি ৭.৬ কোটি টাকার জ্যাকপট জিতেছেন। দেখে নেওয়া যাক এই ঘটনার বিস্তারিত।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এলভিন কোপল্যান্ড ভার্জিনিয়ার সাফোক শহরের বাসিন্দা। তাঁর নেশা হল লটারির টিকিট কাটা। আর তা করতে গিয়ে গত দুই দশকে দুইবার লটারি জিতেছেন তিনি। তিনি কিছুদিন আগে 7-Eleven Store থেকে লটারির একটি টিকিট কেটেছিলেন। ওর ড্র হয়েছিল চলতি বছরের গত ৪ ডিসেম্বর। এলভিন এই লটারির ড্র-এর জন্য শুরুতে যে পাঁচ নম্বর বেছে নিয়েছিলেন, তা একেবারে মিলে যায়। আর এর ফলে এলভিন কোপল্যান্ডের নামে ১ মিলিয়ন ডলার বা ৭.৬ কোটি টাকার লটারির পুরস্কার লেগে যায়।

লটারির ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই এলভিন কোপল্যান্ড  লটারি কোম্পানির সদর দফতরে পৌঁছে যান। সেখানে তিনি লটারি প্রাপ্ত অর্থ নিতে পৌঁছে যায়। তাঁকে দেখে কোম্পানির লোকজনও অবাকই হয়ে যান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এর আগেও একই কোম্পানির লটারির টিকিটে ১ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ লক্ষ টাকা জিতেছিলেন। সময়টা ছিল ২০০২ সাল।  সেই লটারির টিকিটও তিনি 7-Eleven Store থেকে কিনেছিলেন। লটারিতে এত অর্থ জেতার পরও লটারির টিকিট কাটার নেশা তাঁর যায়নি। আর সেই  সূত্রেই আরও একবার লটারিতে জিতলেন তিনি।

কিছুদিন আগে আমেরিকাতেই এক ব্যক্তি ভুল করে একই লটারির দুটি  টিকিট কেটে ফেলেছিলেন। আর সেই ভুলেই কপাল ফিরেছিল ওই ব্যক্তির। কোনও একটি লটারি জেতা এক জিনিস। আর দুটি অভিন্ন লটারির টিকিট কেনা এবং দুটিতেই জ্যাকপট জেতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটি লটারির টিকিতে সবমিলিয়ে ওই ব্যক্তি ৫.৫ কোটি টাকা জিতে নিয়েছিলেন তিনি।  আমেরিকা উত্তর ক্যারোলিনা প্রদেশের বাসিন্দা স্কটি টমাস নর্থ ক্যারোলিনা এই সাফল্য পেয়েছিলেন লটারিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget